শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুমার › আয়াত ২৯

সূরা আয-যুমার, আয়াত ২৯ (৩৯:২৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৩ · পৃষ্ঠা ৪৬১

ضَرَبَ ٱللَّهُ مَثَلًا رَّجُلًا فِيهِ شُرَكَآءُ مُتَشَـٰكِسُونَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ۚ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আল্লাহ একটি দৃষ্টান্ত পেশ করছেনঃ এক ব্যক্তির মালিক অনেক যারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন এবং এক ব্যক্তির মালিক শুধু একজন; এই দুইয়ের অবস্থা কি সমান? প্রশংসা আল্লাহরই প্রাপ্য; কিন্তু তাদের অধিকাংশই এটা জানেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করেছেনঃ একটি লোকের উপর পরস্পর বিরোধী কয়জন মালিক রয়েছে, আরেক ব্যক্তির প্রভু মাত্র একজন-তাদের উভয়ের অবস্থা কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহর। কিন্তু তাদের অধিকাংশই জানে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আল্লাহ্‌ একটা দৃষ্টান্ত বর্ণনা করছেন; একজন দাসের মধ্যে কয়েকজন দুশ্চরিত্র মুনিব শরীক এবং একজনের শুধু একজন মুনিব। তারা উভয়ের অবস্থা কি এক সমান? সমস্ত প্রশংসা আল্লাহ্‌রই, বরং তাদের অধিকাংশই জানেন না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Allāh presents an example: a man [i.e., slave] owned by quarreling partners and another belonging exclusively to one man - are they equal in comparison? Praise be to Allāh! But most of them do not know.

Saheeh International