শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুমার › আয়াত ৩
সূরা আয-যুমার, আয়াত ৩ (৩৯:৩) - শব্দে শব্দে অর্থ
أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلْخَالِصُ ۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلْفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِى مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَنْ هُوَ كَـٰذِبٌ كَفَّارٌ
শব্দে শব্দে অর্থ
- أَلَاজেনে রাখোUnquestionably
- لِلَّهِআল্লাহরই জন্যেfor Allah
- ٱلدِّينُআনুগত্য(is) the religion
- ٱلْخَالِصُ ۚএকনিষ্ঠthe pure
- وَٱلَّذِينَএবং যারাAnd those who
- ٱتَّخَذُوا۟গ্রহণ করেছোtake
- مِنছাড়াbesides Him
- دُونِهِۦٓতাঁকেbesides Him
- أَوْلِيَآءَঅভিভাবকরূপে (অন্যদেরকে)protectors
- مَا(এবং বলে) নাNot
- نَعْبُدُهُمْতাদের পূজা করি আমরাwe worship them
- إِلَّاএ ব্যতীতexcept
- لِيُقَرِّبُونَآআমাদের নিকটে করে দেয় যেনthat they may bring us near
- إِلَىদিকেto
- ٱللَّهِআল্লাহরAllah
- زُلْفَىٰٓ(তাঁর) কাছাকাছি(in) nearness
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- يَحْكُمُমীমাংসা করে দিবেনwill judge
- بَيْنَهُمْতাদের মাঝেbetween them
- فِىমধ্যেin
- مَا(ঐ বিষয়ে) যাwhat
- هُمْতারাthey
- فِيهِযাতে[in it]
- يَخْتَلِفُونَ ۗমতভেদ করছেdiffer
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- لَاনা(does) not
- يَهْدِىসৎপথে পরিচালনা করেনguide
- مَنْতাকে(one) who
- هُوَযে[he]
- كَـٰذِبٌۭমিথ্যাবাদী(is) a liar
- كَفَّارٌۭকট্টর কাফিরand a disbeliever
অনুবাদ
জেনে রেখ, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলেঃ আমরা তো এদের পূজা এ জন্যই করি যে, এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য এনে দিবে। তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফাইসালা করে দিবেন। যে মিথ্যাবাদী ও কাফির, আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করেন না।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
জেনে রাখুন, নিষ্ঠাপূর্ণ এবাদত আল্লাহরই নিমিত্ত। যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে, আমরা তাদের এবাদত এ জন্যেই করি, যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফেরকে সৎপথে পরিচালিত করেন না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হাঁ, অকৃত্রিম বন্দেগী শুধু আল্লাহ্রই। এবং ওই সব লোক, যারা তাকে ব্যতীত অন্য অভিভাবক গ্রহণ করে বসেছে, তারা বলে, ‘আমরা তো তাদেরকে শুধু এতটুকু কথার জন্য পূজা করি যে, তারা আমাদেরকে আল্লাহ্র সান্নিধ্যে এনে দেবে। আল্লাহ্ তাদের মধ্যে মীমাংসা করে দেবেন ওই বিষয়ে, যাতে তারা মতভেদ করছে। নিশ্চয় আল্লাহ্ সৎপথ প্রদান করেন না তাকে, যে মিথ্যাবাদী, বড় অকৃতজ্ঞ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Unquestionably, for Allāh is the pure religion. And those who take protectors besides Him [say], "We only worship them that they may bring us nearer to Allāh in position." Indeed, Allāh will judge between them concerning that over which they differ. Indeed, Allāh does not guide he who is a liar and [confirmed] disbeliever.
Saheeh International