শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুমার › আয়াত ৪১
সূরা আয-যুমার, আয়াত ৪১ (৩৯:৪১) - শব্দে শব্দে অর্থ
إِنَّآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَـٰبَ لِلنَّاسِ بِٱلْحَقِّ ۖ فَمَنِ ٱهْتَدَىٰ فَلِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۖ وَمَآ أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍ
শব্দে শব্দে অর্থ
- إِنَّآনিশ্চয়ই আমরাIndeed We
- أَنزَلْنَاআমরা অবতীর্ণ করেছিWe revealed
- عَلَيْكَতোমার উপরto you
- ٱلْكِتَـٰبَ(এই) কিতাবthe Book
- لِلنَّاسِমানুষের জন্যেfor [the] mankind
- بِٱلْحَقِّ ۖসত্যসহin truth
- فَمَنِঅতঃপর যেSo whoever
- ٱهْتَدَىٰসৎপথ গ্রহন করেaccepts guidance
- فَلِنَفْسِهِۦ ۖতা তার নিজের জন্যেthen (it is) for his soul
- وَمَنএবং যেand whoever
- ضَلَّপথভ্রষ্ট হয়goes astray
- فَإِنَّمَاমূলতঃ তখনthen only
- يَضِلُّসে বিপথে চলেhe strays
- عَلَيْهَا ۖতার নিজের বিরুদ্ধেagainst his (soul)
- وَمَآএবং নওAnd not
- أَنتَতুমিyou
- عَلَيْهِمতাদের উপর(are) over them
- بِوَكِيلٍতত্ত্বাবধায়কa manager
অনুবাদ
আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। অতঃপর যে সৎ পথ অবলম্বন করে সে তা করে নিজেরই কল্যাণের জন্য এবং যে বিপথগামী হয় সেতো বিপথগামী হয় নিজেরই ধ্বংসের জন্য এবং তুমি তাদের তত্ত্বাবধায়ক নও।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাযিল করেছি মানুষের কল্যাণকল্পে। অতঃপর যে সৎপথে আসে, সে নিজের কল্যাণের জন্যেই আসে, আর যে পথভ্রষ্ট হয়, সে নিজেরই অনিষ্টের জন্যে পথভ্রষ্ট হয়। আপনি তাদের জন্যে দায়ী নন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
নিশ্চয় আমি আপনার প্রতি এ কিতাব মানুষের হিদায়ত নিমিত্ত সত্য সহকারে অবতীর্ণ করেছি; সুতরাং যে সৎপথ পেয়েছে, তবে সে নিজের মঙ্গলের জন্য; এবং যে পথভ্রষ্ট হয়েছে সে নিজেরই অনিষ্টের জন্য পথভ্রষ্ট হয়েছে আর আপনি তাদের কিছুরই যিম্মাদার নন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Indeed, We sent down to you the Book for the people in truth. So whoever is guided - it is for [the benefit of] his soul; and whoever goes astray only goes astray to its detriment. And you are not a manager [i.e., authority] over them.
Saheeh International