শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুমার › আয়াত ৫
সূরা আয-যুমার, আয়াত ৫ (৩৯:৫) - শব্দে শব্দে অর্থ
خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۖ يُكَوِّرُ ٱلَّيْلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيْلِ ۖ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِى لِأَجَلٍ مُّسَمًّى ۗ أَلَا هُوَ ٱلْعَزِيزُ ٱلْغَفَّـٰرُ
শব্দে শব্দে অর্থ
- خَلَقَতিনি সৃৃষ্টি করেছেনHe created
- ٱلسَّمَـٰوَٰتِআকাশকেthe heavens
- وَٱلْأَرْضَও পৃথিবীকেand the earth
- بِٱلْحَقِّ ۖসুপরিকল্পিতভাবেin [the] truth
- يُكَوِّرُতিনি ঢেকে রাখেনHe wraps
- ٱلَّيْلَরাতকেthe night
- عَلَىউপরover
- ٱلنَّهَارِদিনেরthe day
- وَيُكَوِّرُএবং ঢেকে রাখেনand wraps
- ٱلنَّهَارَদিনকেthe day
- عَلَىউপরover
- ٱلَّيْلِ ۖরাতেরthe night
- وَسَخَّرَএবং নিয়ন্ত্রিত করেছেনAnd He subjected
- ٱلشَّمْسَসূর্যকেthe sun
- وَٱلْقَمَرَ ۖও চাঁদকেand the moon
- كُلٌّۭপ্রত্যেকেইeach
- يَجْرِىআবর্তন করেrunning
- لِأَجَلٍۢএকটি কাল পর্যন্তfor a term
- مُّسَمًّى ۗনির্দিষ্টspecified
- أَلَاজেনে রেখোUnquestionably
- هُوَতিনিইHe
- ٱلْعَزِيزُমহাপরাক্রমশালী(is) the All-Mighty
- ٱلْغَفَّـٰرُপরম ক্ষমাশীলthe Oft-Forgiving
অনুবাদ
তিনি যথাযথভাবে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা। সূর্য ও চন্দ্রকে তিনি করেছেন নিয়মাধীন। প্রত্যেকেই পরিক্রমন করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জেনে রেখ, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সুর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তিনি আসমান ও যমীন সত্য সৃষ্টি করেছেন; রাতকে দিনের উপর আচ্ছাদিত করেন। আর তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন। প্রত্যেকটি একেকটি নির্ধারিত মেয়াদকালের জন্য পরিভ্রমণ করছে। শুনছো! তিনিই সম্মানের মালিক, ক্ষমাশীল।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
He created the heavens and earth in truth. He wraps the night over the day and wraps the day over the night and has subjected the sun and the moon, each running [its course] for a specified term. Unquestionably, He is the Exalted in Might, the Perpetual Forgiver.
Saheeh International