শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুমার › আয়াত ৬৭
সূরা আয-যুমার, আয়াত ৬৭ (৩৯:৬৭) - শব্দে শব্দে অর্থ
وَمَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦ وَٱلْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُۥ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَٱلسَّمَـٰوَٰتُ مَطْوِيَّـٰتٌۢ بِيَمِينِهِۦ ۚ سُبْحَـٰنَهُۥ وَتَعَـٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
শব্দে শব্দে অর্থ
- وَمَاএবং নাAnd not
- قَدَرُوا۟তারা সম্মান করেthey appraised
- ٱللَّهَআল্লাহরAllah
- حَقَّযথোচিত(with) true
- قَدْرِهِۦতাঁর সম্মানappraisal
- وَٱلْأَرْضُঅথচ পৃথিবীwhile the earth
- جَمِيعًۭاসবটাইentirely
- قَبْضَتُهُۥতাঁরই মুঠিতে হবে(will be) in His Grip
- يَوْمَদিনে(on the) Day
- ٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতের(of) the Resurrection
- وَٱلسَّمَـٰوَٰتُও আকাশ (থাকবে)and the heavens
- مَطْوِيَّـٰتٌۢগুটানো অবস্থায়(will be) folded
- بِيَمِينِهِۦ ۚতাঁর ডান হাতের মধ্যেin His Right Hand
- سُبْحَـٰنَهُۥতিনি মহান পবিত্রGlory be to Him
- وَتَعَـٰلَىٰও বহু ঊর্ধ্বেAnd High is He
- عَمَّاতা হ'তে যাabove what
- يُشْرِكُونَতারা শরিক করেthey associate (with Him)
অনুবাদ
তারা আল্লাহর যথোচিত সম্মান করেনা। কিয়ামাত দিবসে সমস্ত পৃথিবী থাকবে তাঁর হাতের মুষ্টিতে এবং আকাশমন্ডলী ভাঁজ করা থাকবে তাঁর ডান হাতে। পবিত্র ও মহান তিনি, তারা যাকে শরীক করে তিনি তার উর্ধ্বে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা আল্লাহকে যথার্থরূপে বোঝেনি। কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোতে এবং আসমান সমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তাঁর ডান হাতে। তিনি পবিত্র। আর এরা যাকে শরীক করে, তা থেকে তিনি অনেক উর্ধ্বে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তারা আল্লাহ্র সম্মান করে নি যেমনিভাবে করা উচিত ছিলো, এবং তিনি ক্বিয়ামতের দিন সমগ্র পৃথিবীকে জড়ো করে ফেলবেন এবং তার ক্ষমতায় সমস্ত আসমানকে জড়ো করা হবে। আর তিনি তাদের শির্ক থেকে পবিত্র ও বহু ঊর্ধ্বে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They have not appraised Allāh with true appraisal, while the earth entirely will be [within] His grip on the Day of Resurrection, and the heavens will be folded in His right hand. Exalted is He and high above what they associate with Him.
Saheeh International