শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুমার › আয়াত ৬৮

সূরা আয-যুমার, আয়াত ৬৮ (৩৯:৬৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৬৬

وَنُفِخَ فِى ٱلصُّورِ فَصَعِقَ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُ ۖ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَىٰ فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এবং শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন তারা ব্যতীত আকাশমন্ডলী ও পৃথিবীর সবাই মুর্ছিত হয়ে পড়বে। অতঃপর আবার শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, তৎক্ষণাৎ তারা দন্ডায়মান হয়ে তাকাতে থাকবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

শিংগায় ফুঁক দেয়া হবে, ফলে আসমান ও যমীনে যারা আছে সবাই বেহুঁশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। অতঃপর আবার শিংগায় ফুঁক দেয়া হবে, তৎক্ষণাৎ তারা দন্ডায়মান হয়ে দেখতে থাকবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং শিঙ্গায় ফুঁৎকার দেওয়া হবে; তখন অজ্ঞান হয়ে পড়বে যারা আসমানসমূহের মধ্যে রয়েছে ও যারা যমীনে, কিন্তু যাকে আল্লাহ্‌ ইচ্ছা করেন। অতঃপর তাতে দ্বিতীয়বার ফুঁৎকার দেওয়া হবে,তখনই তারা প্রত্যক্ষকারী অবস্থায় দাঁড়িয়ে যাবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And the Horn will be blown, and whoever is in the heavens and whoever is on the earth will fall dead except whom Allāh wills. Then it will be blown again, and at once they will be standing, looking on.

Saheeh International