শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুমার › আয়াত ৭
সূরা আয-যুমার, আয়াত ৭ (৩৯:৭) - শব্দে শব্দে অর্থ
إِن تَكْفُرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنكُمْ ۖ وَلَا يَرْضَىٰ لِعِبَادِهِ ٱلْكُفْرَ ۖ وَإِن تَشْكُرُوا۟ يَرْضَهُ لَكُمْ ۗ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
শব্দে শব্দে অর্থ
- إِنযদিIf
- تَكْفُرُوا۟তোমরা অকৃতজ্ঞ হওyou disbelieve
- فَإِنَّনিশ্চযই তবুও়then indeed
- ٱللَّهَআল্লাহAllah
- غَنِىٌّঅমুখাপেক্ষী(is) free from need
- عَنكُمْ ۖতোমাদের থেকেof you
- وَلَاকিন্তু নাAnd not
- يَرْضَىٰপছন্দ করেন তিনিHe likes
- لِعِبَادِهِতাঁর দাসদের জন্যেin His slaves
- ٱلْكُفْرَ ۖঅকৃতজ্ঞতাকেungratefulness
- وَإِنএবং যদিAnd if
- تَشْكُرُوا۟তোমরা কৃতজ্ঞ হওyou are grateful
- يَرْضَهُতা তিনি পছন্দ করেনHe likes it
- لَكُمْ ۗতোমাদের জন্যেin you
- وَلَاএবং নাAnd not
- تَزِرُবহন করবেwill bear
- وَازِرَةٌۭকোনো বোঝাবহনকারীbearer of burdens
- وِزْرَবোঝা(the) burden
- أُخْرَىٰ ۗঅন্যের(of) another
- ثُمَّএরপরThen
- إِلَىٰদিকেto
- رَبِّكُمতোমাদের রবেরyour Lord
- مَّرْجِعُكُمْতোমাদের প্রত্যাবর্তন হবে(is) your return
- فَيُنَبِّئُكُمতোমাদেরকে অতঃপর তিনি জানিয়ে দিবেনthen He will inform you
- بِمَاঐ বিষয়ে যাabout what
- كُنتُمْতোমরাyou used to
- تَعْمَلُونَ ۚকাজ করতেছিলেdo
- إِنَّهُۥতিনি নিশ্চয়ইIndeed, He
- عَلِيمٌۢভালোভাবেই জানেন(is) the All-Knower
- بِذَاتِঅবস্থা সম্পর্কেof what (is) in the breasts
- ٱلصُّدُورِঅন্তরসমূহেরof what (is) in the breasts
অনুবাদ
তোমরা অকৃতজ্ঞ হলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, তিনি তাঁর বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেননা। যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে তিনি তোমাদের জন্য এটাই পছন্দ করেন। একের বোঝা অন্যে বহন করবেনা। অতঃপর তোমাদের রবের নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তোমরা যা করতে তিনি তোমাদেরকে তা অবগত করাবেন। অন্তরে যা আছে তা তিনি সম্যক অবগত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যদি তোমরা অস্বীকার কর, তবে আল্লাহ তোমাদের থেকে বেপরওয়া। তিনি তাঁর বান্দাদের কাফের হয়ে পড়া পছন্দ করেন না। পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে তিনি তোমাদের জন্যে তা পছন্দ করেন। একের পাপ ভার অন্যে বহন করবে না। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে ফিরে যাবে। তিনি তোমাদেরকে তোমাদের কর্ম সম্বন্ধে অবহিত করবেন। নিশ্চয় তিনি অন্তরের বিষয় সম্পর্কেও অবগত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যদি তোমরা অকৃতজ্ঞা প্রকাশ করো, তবে নিশ্চয় আল্লাহ্ তোমাদের মুখাপেক্ষী নন এবং আপন বান্দাদের অকৃতজ্ঞতা তিনি পছন্দ করেন না। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তা তোমাদের জন্য পছন্দ করেন। এবং কান বোঝাবাহী সত্তা অন্য কারো বোঝা বহন করবে না। অতঃপর তোমাদেরকে আপন রবেরই দিকে ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে বলে দেবেন যা তোমরা করতে। নিশ্চয় তিনি অন্তরসমূহের কথা জানেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
If you disbelieve - indeed, Allāh is Free from need of you. And He does not approve for His servants disbelief. And if you are grateful, He approves [i.e., likes] it for you; and no bearer of burdens will bear the burden of another. Then to your Lord is your return, and He will inform you about what you used to do. Indeed, He is Knowing of that within the breasts.
Saheeh International