শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুমার › আয়াত ৮

সূরা আয-যুমার, আয়াত ৮ (৩৯:৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৯

۞ وَإِذَا مَسَّ ٱلْإِنسَـٰنَ ضُرٌّ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعْمَةً مِّنْهُ نَسِىَ مَا كَانَ يَدْعُوٓا۟ إِلَيْهِ مِن قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادًا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦ ۚ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا ۖ إِنَّكَ مِنْ أَصْحَـٰبِ ٱلنَّارِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে অনুতপ্ত হয়ে একনিষ্ঠভাবে তার রাব্বকে ডাকে। কিন্তু পরে যখন তিনি তার প্রতি অনুগ্রহ করেন তখন সে বিস্মৃত হয়ে যায় পূর্বে যাকে সে ডেকেছিল তাঁকে এবং সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, অপরকে তাঁর পথ হতে বিভ্রান্ত করার জন্য। বলঃ কুফরীর জীবন অবস্থায় তুমি কিছু কাল উপভোগ করে নাও। বস্তুতঃ তুমিতো জাহান্নামেরই অধিবাসী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন মানুষকে দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে একাগ্রচিত্তে তার পালনকর্তাকে ডাকে, অতঃপর তিনি যখন তাকে নেয়ামত দান করেন, তখন সে কষ্টের কথা বিস্মৃত হয়ে যায়, যার জন্যে পূর্বে ডেকেছিল এবং আল্লাহর সমকক্ষ স্থির করে; যাতে করে অপরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। বলুন, তুমি তোমার কুফর সহকারে কিছুকাল জীবনোপভোগ করে নাও। নিশ্চয় তুমি জাহান্নামীদের অন্তর্ভূক্ত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন মানুষকে কোন দুঃখ কষ্ট স্পর্শ করে, তখন আপন রবকে ডাকে তাঁরই প্রতি ঝুকে পড়ে, অতঃপর যখন আল্লাহ্‌ তাকে নিজের নিকট থেকে কোন অনুগ্রহ প্রদান করেন তখন ভুলে যায় তা, যার জন্য পূর্বে ডেকেছিলো এবং আল্লাহ্‌র জন্য সমকক্ষ স্থির করতে থাকে, যাতে সে তাঁর পথ থেকে বিপদগামী করে দেয়। আপনি বলুন, ‘স্বল্প দিন মাত্র স্বীয় কুফরের সাথে ভোগ করে নাও। নিশ্চয় তুমি দোযখীদের অন্তর্ভুক্ত।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when adversity touches man, he calls upon his Lord, turning to Him [alone]; then when He bestows on him a favor from Himself, he forgets Him whom he called upon before, and he attributes to Allāh equals to mislead [people] from His way. Say, "Enjoy your disbelief for a little; indeed, you are of the companions of the Fire."

Saheeh International