শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১০২
সূরা আন-নিসা, আয়াত ১০২ (৪:১০২) - শব্দে শব্দে অর্থ
وَإِذَا كُنتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلْتَقُمْ طَآئِفَةٌ مِّنْهُم مَّعَكَ وَلْيَأْخُذُوٓا۟ أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا۟ فَلْيَكُونُوا۟ مِن وَرَآئِكُمْ وَلْتَأْتِ طَآئِفَةٌ أُخْرَىٰ لَمْ يُصَلُّوا۟ فَلْيُصَلُّوا۟ مَعَكَ وَلْيَأْخُذُوا۟ حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ ۗ وَدَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةً وَٰحِدَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِن كَانَ بِكُمْ أَذًى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰٓ أَن تَضَعُوٓا۟ أَسْلِحَتَكُمْ ۖ وَخُذُوا۟ حِذْرَكُمْ ۗ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلْكَـٰفِرِينَ عَذَابًا مُّهِينًا
শব্দে শব্দে অর্থ
- وَإِذَاএবং (হে নবী) যখনAnd when
- كُنتَতুমি হওyou are
- فِيهِمْতাদের মধ্যেamong them
- فَأَقَمْتَতুমি অতঃপর কায়েম করবেand you lead
- لَهُمُতাদের জন্যfor them
- ٱلصَّلَوٰةَসলাতthe prayer
- فَلْتَقُمْদাঁড়ায় যেন তখনthen let stand
- طَآئِفَةٌۭএকদলa group
- مِّنْهُمতাদের মধ্য হতেof them
- مَّعَكَতোমার সাথেwith you
- وَلْيَأْخُذُوٓا۟এবং তারা যেন রাখেand let them take
- أَسْلِحَتَهُمْতাদের অস্ত্র (তাদের কাছে)their arms
- فَإِذَاঅতঃপর যখনThen when
- سَجَدُوا۟তারা সিজদা করে ফেলেthey have prostrated
- فَلْيَكُونُوا۟তারা তখন হবেthen let them be
- مِن(থেকে)from
- وَرَآئِكُمْতোমাদের পিছনেbehind you
- وَلْتَأْتِএবং আসে যেনand let come (forward)
- طَآئِفَةٌদলa group
- أُخْرَىٰঅন্য (যারা)other
- لَمْনাই(which has) not
- يُصَلُّوا۟সলাত পড়েprayed
- فَلْيُصَلُّوا۟তারা পড়ে যেন তখনand let them pray
- مَعَكَতোমার সাথেwith you
- وَلْيَأْخُذُوا۟ও তারাও রাখে যেনand let them take
- حِذْرَهُمْসতর্কতা তাদেরtheir precautions
- وَأَسْلِحَتَهُمْ ۗও তাদের অস্ত্রশস্ত্র (তাদের কাছে)and their arms
- وَدَّকামনা করেWished
- ٱلَّذِينَযারাthose who
- كَفَرُوا۟কুফরী করেছেdisbelieved
- لَوْযদিif
- تَغْفُلُونَগাফিল হও তোমরাyou neglect
- عَنْহতে[about]
- أَسْلِحَتِكُمْতোমাদের অস্ত্রশস্ত্রyour arms
- وَأَمْتِعَتِكُمْও সাজসরঞ্জাম (হতে)and your baggage
- فَيَمِيلُونَতারা তবে আক্রমণ করবেso (that) they (can) assault
- عَلَيْكُمতোমাদের উপর[upon] you
- مَّيْلَةًۭআক্রমণ(in) an attack
- وَٰحِدَةًۭ ۚএকবারইsingle
- وَلَاএবং না (হবে)But (there is) no
- جُنَاحَগুনাহblame
- عَلَيْكُمْতোমাদের উপরupon you
- إِنযদিif
- كَانَহয়was
- بِكُمْতোমাদেরwith you
- أَذًۭىকষ্টany trouble
- مِّنহতে(because) of
- مَّطَرٍবৃষ্টিrain
- أَوْঅথবাor
- كُنتُمতোমরা হওyou are
- مَّرْضَىٰٓঅসুস্থsick
- أَن(যে)that
- تَضَعُوٓا۟তোমাদের সংবরণ করায়you lay down
- أَسْلِحَتَكُمْ ۖতোমাদের অস্ত্রশস্ত্রyour arms
- وَخُذُوا۟কিন্তু তোমরা অবলম্বন করবেbut take
- حِذْرَكُمْ ۗতোমাদের সতর্কতাyour precautions
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহ্Allah
- أَعَدَّপ্রস্তুত করে রেখেছেনhas prepared
- لِلْكَـٰفِرِينَকাফিরদের জন্যfor the disbelievers
- عَذَابًۭاআজাবa punishment
- مُّهِينًۭاলাঞ্ছনাকরhumiliating
অনুবাদ
এবং যখন তুমি তাদের (সৈন্যদের) মধ্যে থাক, অতঃপর সালাতে দন্ডায়মান হও তখন যেন তাদের একদল তোমার সাথে দন্ডায়মান হয় এবং স্ব স্ব অস্ত্র গ্রহণ করে; অতঃপর যখন সাজদাহ্ সম্পন্ন করে তখন যেন তারা তোমার পশ্চাদ্বর্তী হয়; এবং অন্য দল যারা সালাত আদায় করেনি তারা যেন অগ্রসর হয়ে তোমার সাথে সালাত আদায় করে এবং স্ব স্ব আত্মরক্ষিকা ও অস্ত্র গ্রহণ করে। অবিশ্বাসীরা ইচ্ছা করে যে, তোমরা স্বীয় অস্ত্রশস্ত্র ও দ্রব্য সম্ভার সম্বন্ধে অসতর্ক হলেই তারা একযোগে তোমাদের উপর নিপতিত হয়; এবং এতে তোমাদের অপরাধ নেই যদি তোমরা বৃষ্টিপাতে বিব্রত হয়ে অথবা পীড়িত অবস্থায় স্ব স্ব অস্ত্র পরিত্যাগ কর এবং স্বীয় আত্মরক্ষিকা সঙ্গে গ্রহণ কর; নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের জন্য অবমাননাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যখন আপনি তাদের মধ্যে থাকেন, অতঃপর নামাযে দাঁড়ান, তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে এবং তারা যেন স্বীয় অস্ত্র সাথে নেয়। অতঃপর যখন তারা সেজদা সম্পন্ন করে, তখন আপনার কাছ থেকে যেন সরে যায় এবং অন্য দল যেন আসে, যারা নামায পড়েনি। অতঃপর তারা যেন আপনার সাথে নামায পড়ে এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে নেয়। কাফেররা চায় যে, তোমরা কোন রূপে অসতর্ক থাক, যাতে তারা একযোগে তোমাদেরকে আক্রমণ করে বসে। যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও তবে স্বীয় অস্ত্র পরিত্যাগ করায় তোমাদের কোন গোনাহ নেই এবং সাথে নিয়ে নাও তোমাদের আত্নরক্ষার অস্ত্র। নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্যে অপমানকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং হে মাহবুব! যখন আপনি তাদের মধ্যে বিদ্যমান থাকেন, অতঃপর নামাযে তাদের ইমামত করেন, তখন উচিৎ যেন তাদের মধ্যে থেকে একটা দল আপনার সঙ্গে থাকে এবং তারা (অপর দল) নিজেদের হাতীয়ার নিয়ে প্রস্তুত থাকে। অতঃপর যখন তারা (যারা সাথে নামায আরম্ভ করেছে) সাজদা করে নেয় তখন তারা হটে দিয়ে তোমাদের পেছনে এসে যাবে। আর এখন দ্বিতীয় দল আসবে, যারা তখনো পর্যন্ত নামাযে শরীক ছিলো না, এখন তারা আপনার মুক্তাদী হবে এবং উচিৎ যেন স্বীয় আশ্রয় এবং হাতিয়ার নিয়ে অবস্থান করে, কাফিদের কামনা হচ্ছে যে, কখনো তোমরা নিজেদের অস্ত্রশস্ত্র এবং আসবাবপত্র থেকে অসর্তক হয়ে যাবে, তখনই তারা তোমাদের উপর একবারে ঝাঁপিয়ে পড়বে। আর বৃষ্টির কারণে যদি তোমাদের কষ্ট হয় কিংবা (তোমরা) পীড়িত হও তবে স্বীয় অস্ত্রশস্ত্র খুলে রাখার মধ্যে র ক্ষতি নেই এবং আশ্রয় নিয়ে অবস্থান করো। নিশ্চয় আল্লাহ্ কাফিরদের জন্য লাঞ্ছনার শাস্তি তৈরী করে রেখেছেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when you [i.e., the commander of an army] are among them and lead them in prayer, let a group of them stand [in prayer] with you and let them carry their arms. And when they have prostrated, let them be [in position] behind you and have the other group come forward which has not [yet] prayed and let them pray with you, taking precaution and carrying their arms. Those who disbelieve wish that you would neglect your weapons and your baggage so they could come down upon you in one [single] attack. But there is no blame upon you, if you are troubled by rain or are ill, for putting down your arms, but take precaution. Indeed, Allāh has prepared for the disbelievers a humiliating punishment.
Saheeh International