শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১১৬

সূরা আন-নিসা, আয়াত ১১৬ (৪:১১৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ৯৭

إِنَّ ٱللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِۦ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُ ۚ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَـٰلًۢا بَعِيدًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে অংশী স্থাপনকারীকে ক্ষমা করেননা এবং এতদ্ব্যতীত তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে থাকেন; এবং যে আল্লাহর সাথে অংশী স্থাপন করে সে নিশ্চয়ই সুদূর বিপথে বিভ্রান্ত হয়েছে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সাথে কাউকে শরীক করে। এছাড়া যাকে ইচ্ছা, ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আল্লাহ্‌ এটা ক্ষমা করেন না যে, তার কোন শরীক দাঁড় করানো হবে এবং এর নিম্নপর্যায়ে যা কিছু আছে তা যাকে চান ক্ষমা করে দেন; আর যে আল্লাহ্‌র শরীক দাঁড় করায় সে দূরের পথভ্রষ্টতার মধ্যে পতিত হয়েছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Indeed, Allāh does not forgive association with Him, but He forgives what is less than that for whom He wills. And he who associates others with Allāh has certainly gone far astray.

Saheeh International