শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১১৮
সূরা আন-নিসা, আয়াত ১১৮ (৪:১১৮) - শব্দে শব্দে অর্থ
لَّعَنَهُ ٱللَّهُ ۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَّفْرُوضًا
শব্দে শব্দে অর্থ
- لَّعَنَهُযাকে লানত দিয়েছেনHe was cursed
- ٱللَّهُ ۘআল্লাহby Allah
- وَقَالَএবং (শয়তান) বলেছিলand he said
- لَأَتَّخِذَنَّ''আমি অবশ্যই নিয়ে ছাড়বI will surely take
- مِنْমধ্য হতেfrom
- عِبَادِكَতোমার বান্দাদেরyour slaves
- نَصِيبًۭاএক অংশa portion
- مَّفْرُوضًۭاনির্দিষ্ট''appointed
অনুবাদ
আল্লাহ তাকে অভিসম্পাত করেছেন; এবং শাইতান বলেছিল, আমি অবশ্যই তোমার সেবকবৃন্দ হতে এক নির্দিষ্ট অংশ গ্রহণ করব ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যার প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন। শয়তান বললঃ আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট অংশ গ্রহণ করব।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যার উপর আল্লাহ্ অভিসম্পাত্য করেছেন এবং (সে) বলেছে, ‘শপথ রইলো, আমি তোমার বান্দাদের মধ্যে থেকে কিছু নির্ধারিত অংশ অবশ্যই নেবো’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Whom Allāh has cursed. For he had said, "I will surely take from among Your servants a specific portion.
Saheeh International