শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১২২

সূরা আন-নিসা, আয়াত ১২২ (৪:১২২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ৯৮

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ سَنُدْخِلُهُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۖ وَعْدَ ٱللَّهِ حَقًّا ۚ وَمَنْ أَصْدَقُ مِنَ ٱللَّهِ قِيلًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এবং যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎ কাজ করে, আমি তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করাব যার নিম্নে স্রোতস্বিনীসমূহ প্রবাহিতা, তন্মধ্যে তারা চিরকাল অবস্থান করবে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য; এবং কে আল্লাহ অপেক্ষা বাক্যে অধিকতর সত্যপরায়ণ?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, আমি তাদেরকে উদ্যানসমূহে প্রবিষ্ট করাব, যেগুলোর তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। তারা চিরকাল তথায় অবস্থান করবে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন সত্য সত্য। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, অবিলম্বে আমি তাদেরকে বাগানসমূহে নিয়ে যাবো, যে গুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহিত, সদা সর্বদা তারা সেগুলোর মধ্যে থাকবে। আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য; এবং আল্লাহ্‌ অপেক্ষা কার কথা অধিক সত্য?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But the ones who believe and do righteous deeds - We will admit them to gardens beneath which rivers flow, wherein they will abide forever. [It is] the promise of Allāh, [which is] truth, and who is more truthful than Allāh in statement.

Saheeh International