শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১২৭

সূরা আন-নিসা, আয়াত ১২৭ (৪:১২৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ৯৮

وَيَسْتَفْتُونَكَ فِى ٱلنِّسَآءِ ۖ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُتْلَىٰ عَلَيْكُمْ فِى ٱلْكِتَـٰبِ فِى يَتَـٰمَى ٱلنِّسَآءِ ٱلَّـٰتِى لَا تُؤْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلْوِلْدَٰنِ وَأَن تَقُومُوا۟ لِلْيَتَـٰمَىٰ بِٱلْقِسْطِ ۚ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এবং তারা তোমার নিকট নারীদের সম্বন্ধে ব্যবস্থা জিজ্ঞেস করছে; তুমি বল, আল্লাহ তোমাদেরকে তাদের সম্বন্ধে ব্যবস্থা দান করেছেন এবং পিতৃহীনা নারীদের সম্বন্ধে তোমাদের প্রতি গ্রন্থ হতে পাঠ করা হয়েছে যে, তাদের জন্য যা বিধিবদ্ধ হয়েছে তা তোমরা প্রদান করছনা, অথচ তাদেরকে বিয়ে করতে বাসনা কর এবং শিশুদের মধ্যে দুর্বলদের ও পিতৃহীনদের প্রতি সুবিচার প্রতিষ্ঠা কর এবং তোমরা যে সৎ কাজ কর, নিশ্চয়ই আল্লাহ তদ্বিষয়ে খুব ভাল জানেন ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা আপনার কাছে নারীদের বিবাহের অনুমতি চায়। বলে দিনঃ আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে অনুমতি দেন এবং কোরআনে তোমাদেরকে যা যা পাট করে শুনানো হয়, তা ঐ সব পিতৃহীনা-নারীদের বিধান, যাদের কে তোমরা নির্ধারিত অধিকার প্রদান কর না অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ করার বাসনা রাখ। আর অক্ষম শিশুদের বিধান এই যে, এতীমদের জন্যে ইনসাফের উপর কায়েম থাক। তোমরা যা ভাল কাজ করবে, তা আল্লাহ জানেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আপনার নিকট নারীদের সম্পর্কে ‘ফত্‌ওয়া’ জিজ্ঞাসা করছে। আপনি বলে দিন, ‘আল্লাহ্‌ তোমাদেরকে তাদের সম্পর্কে ফত্‌ওয়া দিচ্ছেন; এবং তাও (বলে দিচ্ছেন) যা তোমাদের নিকট কুরআনের মধ্যে পাঠ করা হয় ঐ এতিম কন্যাদের সম্পর্কে, যাদেরকে তোমরা প্রদান করছো না যা তাদের জন্য নির্ধারিত রয়েছে এবং তাদেরকে বিবাহাধীণ আনতেও বিমুখ থাকছো আর দুর্বল শিশুদের সম্বন্ধে; এবং এটাও যে, এতিমদের প্রতি ন্যায়বিচারের উপর প্রতিষ্ঠিত থাকো; এবং তোমরা যেই সৎকর্ম করো, আল্লাহ্‌ সে সম্বন্ধে অবহিত রয়েছেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And they request from you, [O Muḥammad], a [legal] ruling concerning women. Say, "Allāh gives you a ruling about them and [about] what has been recited to you in the Book concerning the orphan girls to whom you do not give what is decreed for them - and [yet] you desire to marry them - and concerning the oppressed among children and that you maintain for orphans [their rights] in justice." And whatever you do of good - indeed, Allāh is ever Knowing of it.

Saheeh International