শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১২৮

সূরা আন-নিসা, আয়াত ১২৮ (৪:১২৮) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ৯৯

وَإِنِ ٱمْرَأَةٌ خَافَتْ مِنۢ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا ۚ وَٱلصُّلْحُ خَيْرٌ ۗ وَأُحْضِرَتِ ٱلْأَنفُسُ ٱلشُّحَّ ۚ وَإِن تُحْسِنُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

কোন নারী যদি তার স্বামীর পক্ষ থেকে অসদাচরণ অথবা উপেক্ষার আশংকা করে তাহলে তারা উভয়ে আপোষ মীমাংসা করে নিলে তাতে তাদের উভয়ের কোন অপরাধ নেই। বস্তুতঃ আপোষ মীমাংসাই উত্তম। এবং লোভের কারণে স্বভাবতঃই মানুষের হৃদয় কৃপণ; এবং যদি তোমরা সৎ ব্যবহার কর ও সংযমী হও তাহলে তোমরা যা করছো তদ্বিষয়ে আল্লাহ অভিজ্ঞ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যদি কোন নারী স্বীয় স্বামীর পক্ষ থেকে অসদাচরণ কিংবা উপেক্ষার আশংকা করে, তবে পরস্পর কোন মীমাংসা করে নিলে তাদের উভয়ের কোন গোনাহ নাই। মীমাংসা উত্তম। মনের সামনে লোভ বিদ্যমান আছে। যদি তোমরা উত্তম কাজ কর এবং খোদাভীরু হও, তবে, আল্লাহ তোমাদের সব কাজের খবর রাখেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি কোন নারী আপন স্বামীর দুর্ব্যবহার অথবা উপেক্ষার আশঙ্কা করে, তবে তাদের জন্য এতে গুনাহ্‌ নেই যে, পরস্পরের মধ্যে আপোষ-নিষ্পত্তি করে নেবে আর আপোষ-নিষ্পত্তি উত্তম এবং অন্তরসমূহ লোভ-লিপ্সার ফাঁদে আটক রয়েছে; আর যদি তোমরা সৎকর্ম ও খোদাভীরুতা অবলম্বন করো, তবে তোমাদের কর্মগুলো সম্পর্কে আল্লাহ্‌ খবর রাখেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if a woman fears from her husband contempt or evasion, there is no sin upon them if they make terms of settlement between them - and settlement is best. And present in [human] souls is stinginess. But if you do good and fear Allāh - then indeed Allāh is ever, of what you do, Aware.

Saheeh International