শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১২৯

সূরা আন-নিসা, আয়াত ১২৯ (৪:১২৯) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ৯৯

وَلَن تَسْتَطِيعُوٓا۟ أَن تَعْدِلُوا۟ بَيْنَ ٱلنِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ ۖ فَلَا تَمِيلُوا۟ كُلَّ ٱلْمَيْلِ فَتَذَرُوهَا كَٱلْمُعَلَّقَةِ ۚ وَإِن تُصْلِحُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমরা কখনও স্ত্রীগণের মধ্যে সুবিচার করতে পারবেনা যদিও তোমরা তা কামনা কর, সুতরাং তোমরা কোন একজনের প্রতি সম্পূর্ণরূপে ঝুকে পড়োনা ও অপরজনকে ঝুলন্ত অবস্থায় রেখোনা এবং যদি তোমরা পরস্পর সমঝতায় আসো ও সংযমী হও তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তোমরা কখনও নারীদেরকে সমান রাখতে পারবে না, যদিও এর আকাঙ্ক্ষী হও। অতএব, সম্পূর্ণ ঝুঁকেও পড়ো না যে, একজনকে ফেলে রাখ দোদুল্যমান অবস্থায়। যদি সংশোধন কর এবং খোদাভীরু হও, তবে আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তোমরা কখনো স্ত্রীদেরকে সমানভাবে রাখতে পারবে না, যতোই ইচ্ছা করো না কেন, তখন এমন যেন না হয় যে, এক স্ত্রীর দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়বে যার দরুন অপর স্ত্রীকে ঝুলানো অবস্থায় রেখে দেবে; এবং যদি তোমরা সৎকর্ম ও খোদাভীরুতা অবলম্বন করো, তবে নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল, দয়ালু।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And you will never be able to be equal [in feeling] between wives, even if you should strive [to do so]. So do not incline completely [toward one] and leave another hanging. And if you amend [your affairs] and fear Allāh - then indeed, Allāh is ever Forgiving and Merciful.

Saheeh International