শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১৩১

সূরা আন-নিসা, আয়াত ১৩১ (৪:১৩১) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ৯৯

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَلَقَدْ وَصَّيْنَا ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ مِن قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ ٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ وَإِن تَكْفُرُوا۟ فَإِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ غَنِيًّا حَمِيدًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

নভোমন্ডল ও ভূ-মন্ডলে যা কিছু রয়েছে তা আল্লাহরই জন্য; এবং নিশ্চয়ই তোমাদের পূর্বে যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছিল - আমি তাদেরকে ও তোমাদেরকে আদেশ করেছিলাম যে, তোমরা আল্লাহকে ভয় কর, এবং যদি অবিশ্বাস কর তাহলে নিশ্চয়ই নভোমন্ডল ও ভূ-মন্ডলে যা কিছু আছে তা আল্লাহরই এবং আল্লাহ মহাসম্পদশালী, প্রশংসিত।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যা কিছু রয়েছে আসমান সমূহে ও যমীনে সবই আল্লাহর। বস্তুতঃ আমি নির্দেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী গ্রন্থের অধিকারীদেরকে এবং তোমাদেরকে যে, তোমরা সবাই ভয় করতে থাক আল্লাহকে। যদি তোমরা তা না মান, তবে জেনো, সে সব কিছুই আল্লাহ তা’আলার যা কিছু রয়েছে আসমান সমূহে ও যমীনে। আর আল্লাহ হচ্ছেন অভাবহীন, প্রসংশিত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আর আল্লাহ্‌রই যা কিছু আসমানসমূহে রয়েছে এবং যা কিছু যমীনে; আর নিশ্চয়ই আমি তাকীদ দিয়েছি তাদেরকে, যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে এবং তোমাদেরকেও; যেন (তোমরা) আল্লাহ্‌কে ভয় করতে থাকো আর যদি কুফর করো, তবে নিঃসন্দেহে আল্লাহ্‌রই যা কিছু আসমানসমূহে রয়েছে আর যা কিছু রয়েছে যমীনে; এবং আল্লাহ্‌ অভাবমুক্ত, যাবতীয় প্রশংসাভাজন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And to Allāh belongs whatever is in the heavens and whatever is on the earth. And We have instructed those who were given the Scripture before you and yourselves to fear Allāh. But if you disbelieve - then to Allāh belongs whatever is in the heavens and whatever is on the earth. And ever is Allāh Free of need and Praiseworthy.

Saheeh International