শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১৪২
সূরা আন-নিসা, আয়াত ১৪২ (৪:১৪২) - শব্দে শব্দে অর্থ
إِنَّ ٱلْمُنَـٰفِقِينَ يُخَـٰدِعُونَ ٱللَّهَ وَهُوَ خَـٰدِعُهُمْ وَإِذَا قَامُوٓا۟ إِلَى ٱلصَّلَوٰةِ قَامُوا۟ كُسَالَىٰ يُرَآءُونَ ٱلنَّاسَ وَلَا يَذْكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِيلًا
শব্দে শব্দে অর্থ
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱلْمُنَـٰفِقِينَমুনাফিকরাthe hypocrites
- يُخَـٰدِعُونَধোঁকাবাজী করে(seek to) deceive
- ٱللَّهَআল্লাহর (সাথে)Allah
- وَهُوَঅথচand (it is) He
- خَـٰدِعُهُمْতিনি তাদেরকে ধোঁকায় ফেলেছেনwho deceives them
- وَإِذَاএবং যখনAnd when
- قَامُوٓا۟তারা উঠেthey stand
- إِلَىজন্যfor
- ٱلصَّلَوٰةِসলাতেরthe prayer
- قَامُوا۟তারা উঠেthey stand
- كُسَالَىٰশৈথিল্যভাবেlazily
- يُرَآءُونَদেখানোর (জন্য)showing off
- ٱلنَّاسَলোকদেরকে(to) the people
- وَلَاআর নাand not
- يَذْكُرُونَতারা স্মরণ করেthey remember
- ٱللَّهَআল্লাহকেAllah
- إِلَّاকিন্তুexcept
- قَلِيلًۭاঅতি সামান্যa little
অনুবাদ
নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে এবং তিনিও তাদেরকে ঐ প্রতারণা প্রত্যার্পণ করছেন; এবং যখন তারা সালাতের জন্য দাঁড়ায় তখন লোকদেরকে দেখানোর জন্য আলস্যভরে দাঁড়ায় এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অবশ্যই মুনাফেকরা প্রতারণা করছে আল্লাহর সাথে, অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে। বস্তুতঃ তারা যখন নামাযে দাঁড়ায় তখন দাঁড়ায়, একান্ত শিথিল ভাবে লোক দেখানোর জন্য। আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
নিশ্চয় মুনাফিক্ব লোকেরা নিজের ধারণায়, আল্লাহ্কে প্রতারিত করতে চায়; বস্তুত তিনিই তাদেরকে অন্যমনস্ক করে মারবেন; আর যখন নামাযে দাঁড়ায় তখন মনভোলা অবস্থায়, মানুষকে দেখায় (মাত্র) এবং আল্লাহ্কে স্মরণ করে না কিন্তু অল্প সংখ্যক লোক।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Indeed, the hypocrites [think to] deceive Allāh, but He is deceiving them. And when they stand for prayer, they stand lazily, showing [themselves to] the people and not remembering Allāh except a little,
Saheeh International