শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১৪৬

সূরা আন-নিসা, আয়াত ১৪৬ (৪:১৪৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ১০১

إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ وَأَصْلَحُوا۟ وَٱعْتَصَمُوا۟ بِٱللَّهِ وَأَخْلَصُوا۟ دِينَهُمْ لِلَّهِ فَأُو۟لَـٰٓئِكَ مَعَ ٱلْمُؤْمِنِينَ ۖ وَسَوْفَ يُؤْتِ ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

কিন্তু যারা ক্ষমা প্রার্থনা করে ও সংশোধিত হয় এবং আল্লাহর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে ও আল্লাহর ধর্মে বিশুদ্ধ হয়, ফলতঃ তারাই মু’মিনদের সঙ্গী এবং অচিরেই আল্লাহ মু’মিনদেরকে উত্তম প্রতিদান দিবেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অবশ্য যারা তওবা করে নিয়েছে, নিজেদের অবস্থার সংস্কার করেছে এবং আল্লাহর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহর ফরমাবরদার হয়েছে, তারা থাকবে মুসলমানদেরই সাথে। বস্তুতঃ আল্লাহ শীঘ্রই ঈমানদারগণকে মহাপূণ্য দান করবেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

কিন্তু ঐ সব লোক, যারা তাওবা করেছে এবং সংশোধন করেছে আর আল্লাহ্‌র রজ্জুকে আকড়ে ধরেছে এবং নিজেদের দ্বীনকে শুধু আল্লাহ্‌রই উদ্দেশ্যে করে নিয়েছে, তবে এরা মুসলমানদের সাথে রয়েছে আর অবিলম্বে আল্লাহ্‌ মুসলমানদের মহা পুরস্কার দেবেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Except for those who repent, correct themselves, hold fast to Allāh, and are sincere in their religion for Allāh, for those will be with the believers. And Allāh is going to give the believers a great reward.

Saheeh International