শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১৫
সূরা আন-নিসা, আয়াত ১৫ (৪:১৫) - শব্দে শব্দে অর্থ
وَٱلَّـٰتِى يَأْتِينَ ٱلْفَـٰحِشَةَ مِن نِّسَآئِكُمْ فَٱسْتَشْهِدُوا۟ عَلَيْهِنَّ أَرْبَعَةً مِّنكُمْ ۖ فَإِن شَهِدُوا۟ فَأَمْسِكُوهُنَّ فِى ٱلْبُيُوتِ حَتَّىٰ يَتَوَفَّىٰهُنَّ ٱلْمَوْتُ أَوْ يَجْعَلَ ٱللَّهُ لَهُنَّ سَبِيلًا
শব্দে শব্দে অর্থ
- وَٱلَّـٰتِىএবং যে সব মহিলাAnd those who
- يَأْتِينَলিপ্ত হয়commit
- ٱلْفَـٰحِشَةَব্যভিচারে[the] immorality
- مِنমধ্য হতেfrom
- نِّسَآئِكُمْতোমাদের নারীদেরyour women
- فَٱسْتَشْهِدُوا۟তবে তোমরা সাক্ষী চাওthen call to witness
- عَلَيْهِنَّতাদের উপরagainst them
- أَرْبَعَةًۭচার (জনের)four
- مِّنكُمْ ۖতোমাদের মধ্য থেকেamong you
- فَإِنযদি অতঃপরAnd if
- شَهِدُوا۟তারা সাক্ষী দেয়they testify
- فَأَمْسِكُوهُنَّতোমরা আবদ্ধ কর তবে তাদেরকেthen confine them
- فِىমধ্যেin
- ٱلْبُيُوتِ(তাদের) ঘরগুলোরtheir houses
- حَتَّىٰযতক্ষণ নাuntil
- يَتَوَفَّىٰهُنَّতাদের উঠিয়ে নেয়comes to them
- ٱلْمَوْتُমৃত্যু[the] death
- أَوْঅথবাor
- يَجْعَلَকরে দেনmakes
- ٱللَّهُআল্লাহAllah
- لَهُنَّতাদের জন্যfor them
- سَبِيلًۭاকোন পথa way
অনুবাদ
আর তোমাদের নারীদের মধ্যে যারা নির্লজ্জ কাজ করে, তোমরা তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে চার জন সাক্ষী উপস্থিত কর; অনন্তর যদি তারা সাক্ষ্য প্রদান করে তাহলে তাদেরকে তোমরা গৃহসমূহের মধ্যে আবদ্ধ করে রাখ যে পর্যন্ত মৃত্যু তাদেরকে উঠিয়ে না নেয় কিংবা আল্লাহ তাদের জন্য কোন পথ নির্দেশ না করেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে চার জন পুরুষকে সাক্ষী হিসেবে তলব কর। অতঃপর যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে সংশ্লিষ্টদেরকে গৃহে আবদ্ধ রাখ, যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোন পথ নির্দেশ না করেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে বিশেষতঃ তোমাদের নিজেদের মধ্যেকার চারজন পুরুষের সাক্ষ্য গ্রহণ করো। অতঃপর যদি তারা সাক্ষ্য দেয়, তবে সেসব নারীকে ঘরে আবদ্ধ রাখো, যে পর্যন্ত না তাদেরকে মৃত্যু উঠিয়ে নেয় কিংবা আল্লাহ্ তাদের জন্য কোন সুরাহা বের করেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Those who commit immorality [i.e., unlawful sexual intercourse] of your women - bring against them four [witnesses] from among you. And if they testify, confine them [i.e., the guilty women] to houses until death takes them or Allāh ordains for them [another] way.
Saheeh International