শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১৫৫
সূরা আন-নিসা, আয়াত ১৫৫ (৪:১৫৫) - শব্দে শব্দে অর্থ
فَبِمَا نَقْضِهِم مِّيثَـٰقَهُمْ وَكُفْرِهِم بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَقَتْلِهِمُ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ وَقَوْلِهِمْ قُلُوبُنَا غُلْفٌۢ ۚ بَلْ طَبَعَ ٱللَّهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا
শব্দে শব্দে অর্থ
- فَبِمَاঅতঃপর কারণেThen because of
- نَقْضِهِمতাদের ভঙ্গেরtheir breaking
- مِّيثَـٰقَهُمْতাদের অঙ্গীকার(of) their covenant
- وَكُفْرِهِمও তাদের অস্বীকার করারand their disbelief
- بِـَٔايَـٰتِআয়াতগুলোকেin (the) Signs
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- وَقَتْلِهِمُও তাদের হত্যা করারand their killing
- ٱلْأَنۢبِيَآءَনবীদেরকে(of) the Prophets
- بِغَيْرِ(অন্যভাবে)without
- حَقٍّۢঅন্যায়ভাবেany right
- وَقَوْلِهِمْও তাদের এ উক্তির (কারণে যে)and their saying
- قُلُوبُنَا''আমাদের অন্তরগুলোOur hearts
- غُلْفٌۢ ۚআচ্ছাদিত (তারা অভিশপ্ত হয়)''(are) wrapped
- بَلْবরংNay
- طَبَعَমোহর মেরে দিয়েছেন(has) set a seal
- ٱللَّهُআল্লাহAllah
- عَلَيْهَاতার উপরon their (hearts)
- بِكُفْرِهِمْতাদের কুফরীর কারণেfor their disbelief
- فَلَاতাই নাso not
- يُؤْمِنُونَতারা ঈমান আনবেthey believe
- إِلَّاতবেexcept
- قَلِيلًۭاঅল্পসংখ্যকa few
অনুবাদ
কিন্তু তারা লা‘নতগ্রস্ত হয়েছিল তাদের প্রতিশ্রুতি ভঙ্গ এবং আল্লাহর নিদর্শনাবলীর প্রতি তাদের অবিশ্বাস ও অন্যায়ভাবে তাদের নাবীদের হত্যা এবং ‘‘তাদের স্ব স্ব অন্তরসমূহ আচ্ছাদিত’’ এই উক্তি করার জন্য; হ্যাঁ - তাদের অবিশ্বাস হেতু আল্লাহ ওদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন, এ কারণে তারা অল্প সংখ্যক ব্যতীত বিশ্বাস করেনা ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতএব, তারা যে শাস্তিপ্রাপ্ত হয়েছিল, তা ছিল তাদেরই অঙ্গীকার ভঙ্গর জন্য এবং অন্যায়ভাবে রসূলগণকে হত্যা করার কারণে এবং তাদের এই উক্তির দরুন যে, আমাদের হৃদয় আচ্ছন্ন। অবশ্য তা নয়, বরং কুফরীর কারণে স্বয়ং আল্লাহ তাদের অন্তরের উপর মোহর এঁটে দিয়েছেন। ফলে এরা ঈমান আনে না কিন্তু অতি অল্পসংখ্যক।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তখন তাদের কেমন অঙ্গীকার-ভঙ্গের কারণেই আমি তাদের উপর অভিসম্পাত করেছি! এবং এ কারণেও যে, তারা আল্লাহ্র আয়াতকে অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে শহীদ করতো এবং তাদের এ উক্তির কারণেও- ‘আমাদের হৃদয়ের উপর আচ্ছাদন রয়েছে;’ বরং আল্লাহ্ তাদের কুফরের কারণেই তাদের হৃদয়গুলোর উপর মোহর চেপে দিয়েছেন। সুতরাং ঈমান আনে না, কিন্তু অল্প সংখ্যকই।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [We cursed them] for their breaking of the covenant and their disbelief in the signs of Allāh and their killing of the prophets without right and their saying, "Our hearts are wrapped" [i.e., sealed against reception]. Rather, Allāh has sealed them because of their disbelief, so they believe not, except for a few.
Saheeh International