শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১৬০
সূরা আন-নিসা, আয়াত ১৬০ (৪:১৬০) - শব্দে শব্দে অর্থ
فَبِظُلْمٍ مِّنَ ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَـٰتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرًا
শব্দে শব্দে অর্থ
- فَبِظُلْمٍۢতাই জুলুমের কারণেThen for (the) wrongdoing
- مِّنَ(তাদের) মধ্য হতেof
- ٱلَّذِينَযারাthose who
- هَادُوا۟ইহুদী রয়েছেwere Jews
- حَرَّمْنَاআমরা নিষিদ্ধ করেছিলামWe made unlawful
- عَلَيْهِمْতাদের উপরfor them
- طَيِّبَـٰتٍপবিত্র বস্তুগুলোকে (যা)good things
- أُحِلَّتْবৈধ করা হয়েছিল (পূর্বে)which had been lawful
- لَهُمْতাদের জন্যfor them
- وَبِصَدِّهِمْএবং তাদের বাধাদানের কারণেওand for their hindering
- عَنথেকেfrom
- سَبِيلِপথ(the) way
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- كَثِيرًۭاঅনেককেmany
অনুবাদ
আমি ইয়াহুদীদের অবাধ্যতা হেতু তাদের জন্য যে সমস্ত বস্ত্ত বৈধ ছিল তা তাদের প্রতি অবৈধ করেছি; এবং যেহেতু তারা অনেককে আল্লাহর পথ হতে প্রতিরোধ করত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বস্তুতঃ ইহুদীদের জন্য আমি হারাম করে দিয়েছি বহু পূত-পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল-তাদের পাপের কারণে এবং আল্লাহর পথে অধিক পরিমাণে বাধা দানের দরুন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর ইহুদীদের বড় যুল্মের কারণে আমি ঐ কতেক পবিত্র বস্তু, যেগুলো তাদের জন্য হালাল ছিলো, তাদের উপর হারাম করে দিয়েছি; এবং এ কারণে যে, তারা অনেককে আল্লাহ্র পথে বাধা দিয়েছে;
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
For wrongdoing on the part of the Jews, We made unlawful for them [certain] good foods which had been lawful to them, and for their averting from the way of Allāh many [people],
Saheeh International