শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১৬১
সূরা আন-নিসা, আয়াত ১৬১ (৪:১৬১) - শব্দে শব্দে অর্থ
وَأَخْذِهِمُ ٱلرِّبَوٰا۟ وَقَدْ نُهُوا۟ عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَٰلَ ٱلنَّاسِ بِٱلْبَـٰطِلِ ۚ وَأَعْتَدْنَا لِلْكَـٰفِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
শব্দে শব্দে অর্থ
- وَأَخْذِهِمُএবং তাদের গ্রহণেরও (কারণে)And for their taking
- ٱلرِّبَوٰا۟সুদ(of) [the] usury
- وَقَدْও নিশ্চয়while certainly
- نُهُوا۟তাদেরকে মানা করা হয়েছিলthey were forbidden
- عَنْهُতা থেকেfrom it
- وَأَكْلِهِمْও তাদের খাওয়ার (জন্য)and (for) their consuming
- أَمْوَٰلَমালসমূহwealth
- ٱلنَّاسِমানুষের(of) the people
- بِٱلْبَـٰطِلِ ۚঅন্যায়ভাবে (এ কঠোরতা দিয়েছিলাম)wrongfully
- وَأَعْتَدْنَاও আমরা প্রস্তুত করে রেখেছিAnd We have prepared
- لِلْكَـٰفِرِينَকাফিরদের জন্যfor the disbelievers
- مِنْهُمْতাদের মধ্যকারamong them
- عَذَابًاশাস্তিa punishment
- أَلِيمًۭاমর্মন্তুদpainful
অনুবাদ
এবং তারা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সুদ গ্রহণ করত এবং তারা অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করত এবং আমি তাদের মধ্যস্থ অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর এ কারণে যে, তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এ কারণে যে, তারা অপরের সম্পদ ভোগ করতো অন্যায় ভাবে। বস্তুত; আমি কাফেরদের জন্য তৈরী করে রেখেছি বেদনাদায়ক আযাব।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং এ কারণে যে, তারা সুদ গ্রহণ করতো; অথচ তা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো; এবং লোকের ধন-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে বসতো; আর তাদের মধ্যে যারা কাফির হয়েছে, আমি তাদের জন্য বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [for] their taking of usury while they had been forbidden from it, and their consuming of the people's wealth unjustly. And We have prepared for the disbelievers among them a painful punishment.
Saheeh International