শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১৬৪

সূরা আন-নিসা, আয়াত ১৬৪ (৪:১৬৪) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৬ · পৃষ্ঠা ১০৪

وَرُسُلًا قَدْ قَصَصْنَـٰهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ ۚ وَكَلَّمَ ٱللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর নিশ্চয়ই আমি তোমার পূর্বের বহু রাসূলের প্রসঙ্গ তোমাকে বর্ণনা করেছি এবং অনেক রাসূল যাদের কথা তোমাকে বলিনি; আল্লাহ মূসার সাথে প্রত্যক্ষ কথা বলেছেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এছাড়া এমন রসূল পাঠিয়েছি যাদের ইতিবৃত্ত আমি আপনাকে শুনিয়েছি ইতিপূর্বে এবং এমন রসূল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শোনাইনি। আর আল্লাহ মূসার সাথে কথোপকথন করেছেন সরাসরি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং ঐ রসূলগণকে (প্রেরণ করেছি) যাদের উল্লেখ আমি আপনার নিকট পূর্বে করেছি আর ঐ সব রসূলকে যাদের উল্লেখ আপনার নিকট করিনি। আর আল্লাহ্‌ মূসার সাথে প্রকৃত অর্থে কথা বলেছেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And [We sent] messengers about whom We have related [their stories] to you before and messengers about whom We have not related to you. And Allāh spoke to Moses with [direct] speech.

Saheeh International