শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১৭

সূরা আন-নিসা, আয়াত ১৭ (৪:১৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৪ · পৃষ্ঠা ৮০

إِنَّمَا ٱلتَّوْبَةُ عَلَى ٱللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ ٱلسُّوٓءَ بِجَهَـٰلَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُو۟لَـٰٓئِكَ يَتُوبُ ٱللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তাওবাহ কবূল করার দায়িত্ব যে আল্লাহর উপর রয়েছে তাতো শুধু তাদেরই জন্য যারা অজ্ঞতা বশতঃ পাপ করে থাকে, অতঃপর অবিলম্বে ক্ষমা প্রার্থনা করে; সুতরাং আল্লাহ তাদেরকেই ক্ষমা করবেন; আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন, যারা ভূলবশতঃ মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তওবা করে; এরাই হল সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

সেই তাওবা, যা কবুল করা আল্লাহ্‌ আপন অনুগ্রহক্রমে অপরিহার্য করে নিয়েছেন, তা তাদের জন্যেই , যারা না জেনে মন্দ কাজ করে বসেছে, তারপর সত্ত্বর তাওবা করে নেয়, এমন লোকদের প্রতি আল্লাহ্‌ স্বীয় দয়া সহকারে প্রত্যাবর্তন করেন; এবং আল্লাহ্‌ জ্ঞানময়, প্রজ্ঞাময়।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

The repentance accepted by Allāh is only for those who do wrong in ignorance [or carelessness] and then repent soon [after]. It is those to whom Allāh will turn in forgiveness, and Allāh is ever Knowing and Wise.

Saheeh International