শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ১৭৫

সূরা আন-নিসা, আয়াত ১৭৫ (৪:১৭৫) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৬ · পৃষ্ঠা ১০৫

فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَٱعْتَصَمُوا۟ بِهِۦ فَسَيُدْخِلُهُمْ فِى رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَٰطًا مُّسْتَقِيمًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাঁকে সুদৃঢ় রূপে ধারণ করেছে, ফলতঃ তিনি তাদেরকে স্বীয় করুণা ও কল্যাণের দিকে প্রবিষ্ট করাবেন এবং স্বীয় সরল পথ প্রদর্শন করবেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতএব, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাতে দৃঢ়তা অবলম্বন করেছে তিনি তাদেরকে স্বীয় রহমত ও অনুগ্রহের আওতায় স্থান দেবেন এবং নিজের দিকে আসার মত সরল পথে তুলে দেবেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

সুতরাং ঐ সব লোক, যারা আল্লাহ্‌র উপর ঈমান এনেছে এবং তার রজ্জুকে আকড়ে ধরেছে, অদূর ভবিষ্যতে (আল্লাহ্‌) তাদেরকে স্বীয় দয়া ও অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাদেরকে তার দিকে সরল পথ দেখাবেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So those who believe in Allāh and hold fast to Him - He will admit them to mercy from Himself and bounty and guide them to Himself on a straight path.

Saheeh International