শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ২১

সূরা আন-নিসা, আয়াত ২১ (৪:২১) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৪ · পৃষ্ঠা ৮১

وَكَيْفَ تَأْخُذُونَهُۥ وَقَدْ أَفْضَىٰ بَعْضُكُمْ إِلَىٰ بَعْضٍ وَأَخَذْنَ مِنكُم مِّيثَـٰقًا غَلِيظًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এবং কিরূপে তোমরা তা গ্রহণ করবে? বস্তুতঃ তোমরা পরস্পর একে অন্যের নিকট গমন করেছিলে এবং তারা তোমাদের নিকট হতে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিল।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তোমরা কিরূপে তা গ্রহণ করতে পার, অথচ তোমাদের একজন অন্য জনের কাছে গমন এবং নারীরা তোমাদের কাছে থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং কিরুপে সেটা ফেরত নেবে; অথচ তোমরা একে অপরের সম্মুখে বেপর্দা হয়ে গেছো এবং তারা তোমাদের নিকট থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And how could you take it while you have gone in unto each other and they have taken from you a solemn covenant?

Saheeh International