শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ২৫
সূরা আন-নিসা, আয়াত ২৫ (৪:২৫) - শব্দে শব্দে অর্থ
وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُمْ طَوْلًا أَن يَنكِحَ ٱلْمُحْصَنَـٰتِ ٱلْمُؤْمِنَـٰتِ فَمِن مَّا مَلَكَتْ أَيْمَـٰنُكُم مِّن فَتَيَـٰتِكُمُ ٱلْمُؤْمِنَـٰتِ ۚ وَٱللَّهُ أَعْلَمُ بِإِيمَـٰنِكُم ۚ بَعْضُكُم مِّنۢ بَعْضٍ ۚ فَٱنكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَءَاتُوهُنَّ أُجُورَهُنَّ بِٱلْمَعْرُوفِ مُحْصَنَـٰتٍ غَيْرَ مُسَـٰفِحَـٰتٍ وَلَا مُتَّخِذَٰتِ أَخْدَانٍ ۚ فَإِذَآ أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَـٰحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى ٱلْمُحْصَنَـٰتِ مِنَ ٱلْعَذَابِ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِىَ ٱلْعَنَتَ مِنكُمْ ۚ وَأَن تَصْبِرُوا۟ خَيْرٌ لَّكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
শব্দে শব্দে অর্থ
- وَمَنএবং যেAnd whoever
- لَّمْনা(is) not
- يَسْتَطِعْসামর্থ্য রাখেable to
- مِنكُمْতোমাদের মধ্য হতেamong you
- طَوْلًاউপকরণেরafford
- أَنযেto
- يَنكِحَবিবাহ করবেmarry
- ٱلْمُحْصَنَـٰتِস্বাধীনাthe free chaste
- ٱلْمُؤْمِنَـٰتِমু'মিনা নারীকে[the] believing women
- فَمِنমধ্য হতে তবে (বিবাহ করবে)then (marry) from
- مَّاযাwhat
- مَلَكَتْমালিক হয়েছেpossess[ed]
- أَيْمَـٰنُكُمতোমাদের ডান হাত সমূহyour right hands
- مِّنমধ্য হতেof
- فَتَيَـٰتِكُمُতোমাদের ক্রীতদাসীদেরyour slave girls
- ٱلْمُؤْمِنَـٰتِ ۚমু'মিনা(of) the believers
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- أَعْلَمُখুব জানেনknows best
- بِإِيمَـٰنِكُم ۚতোমাদের ঈমান সম্পর্কেabout your faith
- بَعْضُكُمতোমাদের এক অংশ (সৃষ্ট)You
- مِّنۢহতে(are) from
- بَعْضٍۢ ۚঅন্য অংশ (অর্থাৎ তোমরা সমগোত্রভুক্ত)(one) another
- فَٱنكِحُوهُنَّঅতএব তাদেরকে তোমরা বিবাহ করSo marry them
- بِإِذْنِঅনুমতি নিয়েwith (the) permission
- أَهْلِهِنَّতাদের মালিকের(of) their family
- وَءَاتُوهُنَّএবং তাদের তোমরা দাওand give them
- أُجُورَهُنَّমোহরানা তাদেরtheir bridal due
- بِٱلْمَعْرُوفِপ্রচলিত পন্থায়in a fair manner
- مُحْصَنَـٰتٍ(ঐসব দাসীদেরকে যারা) সচ্চরিত্রা(They should be) chaste
- غَيْرَনয়not
- مُسَـٰفِحَـٰتٍۢব্যভিচারিণীthose who commit immorality
- وَلَاএবং নাand not
- مُتَّخِذَٰتِগ্রহণকারিনীthose who take
- أَخْدَانٍۢ ۚউপ-পতিsecret lovers
- فَإِذَآযখন অতঃপরThen when
- أُحْصِنَّবিবাহিতা হয়they are married
- فَإِنْযদি তখনand if
- أَتَيْنَলিপ্ত হয়they commit
- بِفَـٰحِشَةٍۢব্যভিচারেadultery
- فَعَلَيْهِنَّতাদের উপর তবেthen for them
- نِصْفُঅর্ধেক (শাস্তি)(is) half
- مَاযা (নির্ধারিত)(of) what
- عَلَىউপর(is) on
- ٱلْمُحْصَنَـٰتِস্বাধীনা নারীদেরthe free chaste women
- مِنَ(থেকে)of
- ٱلْعَذَابِ ۚশাস্তিthe punishment
- ذَٰلِكَএটাThat
- لِمَنْ(ঐ ব্যক্তির) জন্য যে(is) for whoever
- خَشِىَভয় করেfears
- ٱلْعَنَتَব্যভিচারেরcommitting sin
- مِنكُمْ ۚতোমাদের মধ্য হতেamong you
- وَأَنএবং যদিand that
- تَصْبِرُوا۟তোমরা সবর করyou be patient
- خَيْرٌۭউত্তম(is) better
- لَّكُمْ ۗতোমাদের জন্যfor you
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- غَفُورٌۭক্ষমাশীল(is) Oft-Forgiving
- رَّحِيمٌۭমেহেরবানMost Merciful
অনুবাদ
আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীনা ও মুসলিম নারীকে বিয়ে করার সামর্থ্য রাখেনা তাহলে তোমাদের ডান হাত অধিকারী সেই বিশ্বাসিনী দাসীকে বিয়ে করে। আল্লাহ তোমাদের বিশ্বাস বিষয়ে জ্ঞাত আছেন, তোমরা একে অপর হতে সমুদ্ভুত। অতএব তাদের মনিবদের অনুমতিক্রমে তাদেরকে বিয়ে কর এবং নিয়ম অনুযায়ী তাদেরকে তাদের প্রাপ্য (মোহরানা) প্রদান কর এমতাবস্থায় যে, তারা ব্যভিচারিণী কিংবা উপ-পতি গ্রহণকারিণী হবেনা। অতঃপর যখন তারা বিবাহবদ্ধ হয়, তৎপর যদি তারা ব্যভিচার করে তাহলে তাদের প্রতি স্বাধীনা নারীদের শাস্তির অর্ধেক, এটা তাদেরই জন্য তোমাদের মধ্যে যারা দুস্কার্যকে ভয় করে। এবং যদি বিরত থাক তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর এবং আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না, সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম ক্রীতদাসীদেরকে বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছেন। তোমরা পরস্পর এক, অতএব, তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে কর এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান কর এমতাবস্থায় যে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে-ব্যভিচারিণী কিংবা উপ-পতি গ্রহণকারিণী হবে না। অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে এসে যায়, তখন যদি কোন অশ্লীল কাজ করে, তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে। এ ব্যবস্থা তাদের জন্যে, তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে। আর যদি সবর কর, তবে তা তোমাদের জন্যে উত্তম। আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তোমাদের মধ্যে সামর্থ্য না থাকার কারণে যাদের বিবাহ বন্ধনে স্বাধীনা ঈমানদার নারী না থাকে তবে তাদেরকেই বিবাহ করো, যারা তোমাদের হাতের মালিকানাধীন রয়েছে- ঈমানদার দাসীগণ এবং আল্লাহ্ তোমাদের ঈমান সম্বন্ধে ভাল জানেন। তোমাদের মধ্যে একে অপর থেকে। সুতরাং তাদেরকেই বিবাহ করো তাদের মালিকদের অনুমতি সাপেক্ষে এবং রীতি মাফিক তাদের মহর তাদেরকে অর্পণ করো এমতাবস্থায় যে, তারা বিবাহ বন্ধনে আসবে- না যৌন-উম্মাদনা চরিতার্থকারীনী হয়ে, না উপপতি গ্রহণকারীণী রুপে। যখন তারা বিবাহ বন্ধনে এসে যায় অতঃপর ব্যভিচার করে তবে তাদের উপর ঐ শাস্তির অর্ধেক (বর্তাবে) যা স্বাধীনা নারীদের উপর বর্তায়। এটা তারই জন্য যে তোমাদের মধ্যে ব্যভিচারের আশংকা করে। এবং ধৈর্যধারণ করা তোমাদের জন্য উত্তম। আর আল্লাহ্ ক্ষমাশীল, দয়ালু।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And whoever among you cannot [find] the means to marry free, believing women, then [he may marry] from those whom your right hands possess of believing slave girls. And Allāh is most knowing about your faith. You [believers] are of one another. So marry them with the permission of their people and give them their due compensation [i.e., mahr] according to what is acceptable. [They should be] chaste, neither [of] those who commit unlawful intercourse randomly nor those who take [secret] lovers. But once they are sheltered in marriage, if they should commit adultery, then for them is half the punishment for free [unmarried] women. This [allowance] is for him among you who fears affliction [i.e., sin], but to be patient is better for you. And Allāh is Forgiving and Merciful.
Saheeh International