শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ২৬
সূরা আন-নিসা, আয়াত ২৬ (৪:২৬) - শব্দে শব্দে অর্থ
يُرِيدُ ٱللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ وَيَتُوبَ عَلَيْكُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
শব্দে শব্দে অর্থ
- يُرِيدُচানWishes
- ٱللَّهُআল্লাহAllah
- لِيُبَيِّنَবর্ণনা করতে (বিশদভাবে)to make clear
- لَكُمْতোমাদের জন্যto you
- وَيَهْدِيَكُمْও তোমাদের পথ প্রদর্শন করতেand to guide you
- سُنَنَরীতিনীতি (নেকলোকদের)(to) ways
- ٱلَّذِينَযারা (ছিল)(of) those
- مِن(থেকে)from
- قَبْلِكُمْতোমাদের পূর্বেbefore you
- وَيَتُوبَএবং ক্ষমা করবেনand (to) accept repentance
- عَلَيْكُمْ ۗতোমাদেরকেfrom you
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- عَلِيمٌসর্বজ্ঞ(is) All-Knowing
- حَكِيمٌۭপ্রজ্ঞাময়All-Wise
অনুবাদ
আল্লাহ তোমাদের জন্য সবকিছু পরিস্কার বর্ণনা করতে এবং তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীগণের আদর্শসমূহ প্রদর্শন করতে ও তোমাদেরকে ক্ষমা করতে ইচ্ছা করেন এবং আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহ তোমাদের জন্যে সব কিছু পরিষ্কার বর্ণনা করে দিতে চান, তোমাদের পূর্ববর্তীদের পথ প্রদর্শন করতে চান। এবং তোমাদেরকে ক্ষমা করতে চান, আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আল্লাহ্ চান আপন বিধানাবলী তোমাদের জন্য বর্ণনা করতে এবং তোমাদের পূববর্তীদের রীতিনীতি বলে দিতে আর তোমাদের প্রতি আপন করুনা সহকারে প্রর্ত্যাবর্তন করতে। এবং আল্লাহ্ জ্ঞানময় , প্রজ্ঞাময়।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Allāh wants to make clear to you [the lawful from the unlawful] and guide you to the [good] practices of those before you and to accept your repentance. And Allāh is Knowing and Wise.
Saheeh International