শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ৩২

সূরা আন-নিসা, আয়াত ৩২ (৪:৩২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ৮৩

وَلَا تَتَمَنَّوْا۟ مَا فَضَّلَ ٱللَّهُ بِهِۦ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ ۚ لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا ٱكْتَسَبُوا۟ ۖ وَلِلنِّسَآءِ نَصِيبٌ مِّمَّا ٱكْتَسَبْنَ ۚ وَسْـَٔلُوا۟ ٱللَّهَ مِن فَضْلِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيمًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এবং তোমরা ওর আকাংখা করনা যদ্বারা আল্লাহ একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন; পুরুষেরা যা উপার্জন করেছে তাতে তাদের অংশ রয়েছে এবং নারীরা যা উপার্জন করেছে তাতে তাদের অংশ রয়েছে এবং তোমরা আল্লাহরই নিকট অনুগ্রহ প্রার্থনা কর, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে মহাজ্ঞানী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তা’আলা তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ। আর আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা কর। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা সর্ব বিষয়ে জ্ঞাত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং সেটার লালসা করো না, যা দ্বারা আল্লাহ্‌ তোমাদের মধ্য থেকে একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পুরুষদের জন্য তাদের উপার্জন থেকে অংশ রয়েছে এবং নারীদের জন্য তাদের উপার্জন থেকে অংশ রয়েছে আর আল্লাহ্‌র নিকট থেকে তাঁর অনুগ্রহ চাও। নিশ্চয় আল্লাহ্‌ সবকিছু জানেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And do not wish for that by which Allāh has made some of you exceed others. For men is a share of what they have earned, and for women is a share of what they have earned. And ask Allāh of His bounty. Indeed Allāh is ever, of all things, Knowing.

Saheeh International