শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ৩৪
সূরা আন-নিসা, আয়াত ৩৪ (৪:৩৪) - শব্দে শব্দে অর্থ
ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ وَبِمَآ أَنفَقُوا۟ مِنْ أَمْوَٰلِهِمْ ۚ فَٱلصَّـٰلِحَـٰتُ قَـٰنِتَـٰتٌ حَـٰفِظَـٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ ٱللَّهُ ۚ وَٱلَّـٰتِى تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَٱهْجُرُوهُنَّ فِى ٱلْمَضَاجِعِ وَٱضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا۟ عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا
শব্দে শব্দে অর্থ
- ٱلرِّجَالُপুরুষেরা[The] men
- قَوَّٰمُونَপরিচালক(are) protectors
- عَلَىউপরof
- ٱلنِّسَآءِনারীদেরthe women
- بِمَاএ জন্য যেbecause
- فَضَّلَবিশিষ্টতা দিয়েছেন(has) bestowed
- ٱللَّهُআল্লাহAllah
- بَعْضَهُمْতাদের কাউকেsome of them
- عَلَىٰউপরover
- بَعْضٍۢকারওothers
- وَبِمَآএবং এ জন্যও যেand because
- أَنفَقُوا۟তারা খরচ করেthey spend
- مِنْথেকেfrom
- أَمْوَٰلِهِمْ ۚতাদের মাল সম্পদtheir wealth
- فَٱلصَّـٰلِحَـٰتُঅতএব (যারা) সৎ মহিলাSo the righteous women
- قَـٰنِتَـٰتٌআনুগত্য পরায়না (হয়ে থাকে)(are) obedient
- حَـٰفِظَـٰتٌۭ(তারা) রক্ষণাবেক্ষণ কারিনীguarding
- لِّلْغَيْبِলোক চক্ষুর অন্তরালেin the unseen
- بِمَاঐ বিষয়ে যাthat which
- حَفِظَহিফাজত করেছেন(orders) them to guard
- ٱللَّهُ ۚআল্লাহ(by) Allah
- وَٱلَّـٰتِىএবং যাদেরকেAnd those (from) whom
- تَخَافُونَতোমরা ভয় করyou fear
- نُشُوزَهُنَّতাদের অবাধ্যতারtheir ill-conduct
- فَعِظُوهُنَّতোমরা তবে উপদেশ দাও তাদেরকেthen advise them
- وَٱهْجُرُوهُنَّও তাদেরকে তোমরা ত্যাগ কর (একাকী)and forsake them
- فِىউপরin
- ٱلْمَضَاجِعِশয্যারthe bed
- وَٱضْرِبُوهُنَّ ۖও তোমরা মার তাদেরকেand [finally] strike them
- فَإِنْযদি অতঃপরThen if
- أَطَعْنَكُمْতোমাদের তারা অনুগত হয়they obey you
- فَلَاনা তবেthen (do) not
- تَبْغُوا۟তোমরা তালাশ করোseek
- عَلَيْهِنَّতাদের বিরুদ্ধেagainst them
- سَبِيلًا ۗকোন বাহানাa way
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- كَانَহলেনis
- عَلِيًّۭاউচ্চতরMost High
- كَبِيرًۭاশ্রেষ্টMost Great
অনুবাদ
পুরুষেরা নারীদের উপর তত্ত্বাবধানকারী ও ভরণপোষণকারী, যেহেতু আল্লাহ তাদের মধ্যে একের উপর অপরকে বৈশিষ্ট্য দান করেছেন এবং এই হেতু যে, তারা স্বীয় ধন সম্পদ হতে তাদের জন্য ব্যয় করে থাকে; সুতরাং যে সমস্ত নারী পুণ্যবতী তারা আনুগত্য করে, আল্লাহর সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয় সংরক্ষণ করে; যদি নারীদের অবাধ্যতার আশংকা হয় তাহলে তাদেরকে সদুপদেশ প্রদান কর, তাদেরকে শয্যা হতে পৃথক কর এবং তাদেরকে প্রহার কর; অনন্তর যদি তারা তোমাদের অনুগত হয় তাহলে তাদের জন্য অন্য পন্থা অবলম্বন করনা; নিশ্চয়ই আল্লাহ সমুন্নত, মহা মহীয়ান।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
পুরুষেরা নারীদের উপর কৃর্তত্বশীল এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাযতযোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাযত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
পুরুষ নারীদের উপর কর্তা এ জন্য যে, আল্লাহ্ তাদের মধ্যে একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এ জন্য যে, পুরুষগণ তাদের উপর ধন-সম্পদ ব্যয় করেছে। সুতরাং পূণ্যবর্তী স্ত্রীগণ আদবসম্পন্না, স্বামীগণের পিছনে হিফাজতে রাখে যেভাবে আল্লাহ্ হিফাযত করার হুকুম দিয়েছেন এবং যে সমস্ত স্ত্রীর অবাধ্যতা সম্পর্কে তোমাদের আশংকা হয় তবে তাদেরকে বুঝাও, তাদের থেকে পৃথক হয়ে শয়ন করো এবং তাদেরকে প্রহার করো। অতঃপর যদি তারা তোমাদের আনুগত্যে এসে যায় তবে তাদের বিরুদ্ধে অতিরিক্ত কোন পথ অন্বেষণ করো না। নিঃসন্দেহে আল্লাহ্ মহান, শ্রেষ্ঠ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Men are in charge of women by [right of] what Allāh has given one over the other and what they spend [for maintenance] from their wealth. So righteous women are devoutly obedient, guarding in [the husband's] absence what Allāh would have them guard. But those [wives] from whom you fear arrogance - [first] advise them; [then if they persist], forsake them in bed; and [finally], strike them [lightly]. But if they obey you [once more], seek no means against them. Indeed, Allāh is ever Exalted and Grand.
Saheeh International