শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ৩৫

সূরা আন-নিসা, আয়াত ৩৫ (৪:৩৫) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ৮৪

وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَٱبْعَثُوا۟ حَكَمًا مِّنْ أَهْلِهِۦ وَحَكَمًا مِّنْ أَهْلِهَآ إِن يُرِيدَآ إِصْلَـٰحًا يُوَفِّقِ ٱللَّهُ بَيْنَهُمَآ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যদি তোমরা উভয়ের মধ্যে বিচ্ছেদের আশংকা কর তাহলে তোমাদের বংশ হতে একজন বিচারক এবং তোমাদের স্ত্রীদের বংশ হতে একজন বিচারক নির্দিষ্ট কর; যদি তারা মীমাংসার আকাংখা করে তাহলে আল্লাহ তাদের মধ্যে সম্প্রীতি সঞ্চার করবেন; নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, অভিজ্ঞ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যদি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ হওয়ার মত পরিস্থিতিরই আশঙ্কা কর, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু অবহিত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি তোমাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার আশংকা হয় তবে একজন সালীস বর-পক্ষ থেকে প্রেরণ করো আর একজন সালীস স্ত্রী-পক্ষ থেকে, তারা উভয়ে যদি সমঝোতা করাতে চায়, তবে আল্লাহ্‌ তাদের মধ্যে মিল করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ্‌ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if you fear dissension between the two, send an arbitrator from his people and an arbitrator from her people. If they both desire reconciliation, Allāh will cause it between them. Indeed, Allāh is ever Knowing and Aware.

Saheeh International