শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ৬০
সূরা আন-নিসা, আয়াত ৬০ (৪:৬০) - শব্দে শব্দে অর্থ
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ ءَامَنُوا۟ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوٓا۟ إِلَى ٱلطَّـٰغُوتِ وَقَدْ أُمِرُوٓا۟ أَن يَكْفُرُوا۟ بِهِۦ وَيُرِيدُ ٱلشَّيْطَـٰنُ أَن يُضِلَّهُمْ ضَلَـٰلًۢا بَعِيدًا
শব্দে শব্দে অর্থ
- أَلَمْনাই কিDo not
- تَرَতুমি দেখyou see
- إِلَى(তাদের) প্রতি[towards]
- ٱلَّذِينَযারাthose who
- يَزْعُمُونَদাবী করেclaim
- أَنَّهُمْযে তারাthat they
- ءَامَنُوا۟ঈমান এনেছেbelieve
- بِمَآঐ বিষয়ে যাin what
- أُنزِلَনাযিল হয়েছে(is) revealed
- إِلَيْكَতোমার প্রতিto you
- وَمَآএবং যাand what
- أُنزِلَনাযিল হয়েছেwas revealed
- مِن(থেকে)from
- قَبْلِكَতোমার পূর্বেbefore you
- يُرِيدُونَতারা চায়They wish
- أَنযেto
- يَتَحَاكَمُوٓا۟তারা বিচার প্রার্থী হবেgo for judgment
- إِلَىকাছেto
- ٱلطَّـٰغُوتِতাগুতের'the false deities
- وَقَدْঅথচ নিশ্চয়and surely
- أُمِرُوٓا۟তারা নির্দেশিত হয়েছেthey were ordered
- أَنযেto
- يَكْفُرُوا۟তারা অস্বীকার করবেreject
- بِهِۦতাকে[with] it
- وَيُرِيدُকিন্তু চায়And wishes
- ٱلشَّيْطَـٰنُশয়তানthe Shaitaan
- أَنযেto
- يُضِلَّهُمْতাদের পথ ভ্রষ্ট করবেmislead them
- ضَلَـٰلًۢاপথ ভ্রষ্টতায়astray
- بَعِيدًۭاবহুদূরেfar away
অনুবাদ
তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা দাবী করে যে, তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তৎপ্রতি তারা বিশ্বাস করে? অথচ তারা নিজেদের মুকাদ্দামা তাগুতের নিকট নিয়ে যেতে চায়, যদিও তাদেরকে আদেশ করা হয়েছিল যেন তাকে অবিশ্বাস করে; পক্ষান্তরে শাইতান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করতে চায়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আপনি কি তাদেরকে দেখেননি, যারা দাবী করে যে, যা আপনার প্রতি অবর্তীর্ণ হয়েছে আমরা সে বিষয়ের উপর ঈমান এনেছি এবং আপনার পূর্বে যা অবর্তীণ হয়েছে। তারা বিরোধীয় বিষয়কে শয়তানের দিকে নিয়ে যেতে চায়, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে, যাতে তারা ওকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি কি তাদেরকে দেখেন নি, যাদের দাবী হচ্ছে যে, তারা ঈমান এনেছে সেটারই উপর, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেটার উপর, যা আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে, অতঃপর শয়তানকে তাদের সালীস বানাতে চায় এবং তাদের প্রতি নির্দেশ তো এ ছিলো যেন তাকে মোটেই মান্য না করে। আর ইবলীস তাদেরকে দূরে পথভ্রষ্ট করতে চায়।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Have you not seen those who claim to have believed in what was revealed to you, [O Muḥammad], and what was revealed before you? They wish to refer legislation to ṭāghūt, while they were commanded to reject it; and Satan wishes to lead them far astray.
Saheeh International