শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ৬২

সূরা আন-নিসা, আয়াত ৬২ (৪:৬২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ৮৮

فَكَيْفَ إِذَآ أَصَـٰبَتْهُم مُّصِيبَةٌۢ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ثُمَّ جَآءُوكَ يَحْلِفُونَ بِٱللَّهِ إِنْ أَرَدْنَآ إِلَّآ إِحْسَـٰنًا وَتَوْفِيقًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অনন্তর তখন কিরূপ হবে, যখন তাদের হস্তসমূহ যা পূর্বে প্রেরণ করেছে, তজ্জন্য তাদের উপর বিপদ উপনীত হয়? তখন তারা আল্লাহর শপথ করতে করতে তোমার কাছে এসে বলবে - কল্যাণ ও সম্প্রীতি ব্যতীত আমরা কিছুই কামনা করিনি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এমতাবস্থায় যদি তাদের কৃতকর্মের দরুন বিপদ আরোপিত হয়, তবে তাতে কি হল! অতঃপর তারা আপনার কাছে আল্লাহর নামে কসম খেয়ে খেয়ে ফিরে আসবে যে, মঙ্গল ও সম্প্রীতি ছাড়া আমাদের অন্য কোন উদ্দেশ্য ছিল না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

কেমন হবে যখন তাদের উপর কোন মুসীবত এসে পড়বে সেটারই পরিণাম স্বরুপ, যা তাদের হস্তসমূহ অগ্রে প্রেরণ করেছে? অতঃপর হে মাহবুব! আপনার নিকট হাযির হয়ে আল্লাহ্‌র শপথ করে (বলে), ‘আমাদের উদ্দেশ্যে তো ছিলো কল্যাণ এবং সম্প্রীতিই।’

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So how [will it be] when disaster strikes them because of what their hands have put forth and then they come to you swearing by Allāh, "We intended nothing but good conduct and accommodation."

Saheeh International