শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ৬৪
সূরা আন-নিসা, আয়াত ৬৪ (৪:৬৪) - শব্দে শব্দে অর্থ
وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ ٱللَّهِ ۚ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوٓا۟ أَنفُسَهُمْ جَآءُوكَ فَٱسْتَغْفَرُوا۟ ٱللَّهَ وَٱسْتَغْفَرَ لَهُمُ ٱلرَّسُولُ لَوَجَدُوا۟ ٱللَّهَ تَوَّابًا رَّحِيمًا
শব্দে শব্দে অর্থ
- وَمَآএবং নাAnd not
- أَرْسَلْنَاআমরা পাঠিয়েছিWe sent
- مِن(থেকে)any
- رَّسُولٍকোন রাসূলMessenger
- إِلَّاএছাড়া যেexcept
- لِيُطَاعَআনুগত্য করার জন্যto be obeyed
- بِإِذْنِঅনুমতিক্রমেby (the) permission
- ٱللَّهِ ۚআল্লাহর(of) Allah
- وَلَوْএবং যদিAnd if
- أَنَّهُمْতারা বাস্তবিক[that] they
- إِذযখনwhen
- ظَّلَمُوٓا۟জুলুম করেছিলthey wronged
- أَنفُسَهُمْতাদের নিজেদের উপরthemselves
- جَآءُوكَতোমার কাছে আসত(had) come to you
- فَٱسْتَغْفَرُوا۟তারা অতঃপর ক্ষমা চাইতand asked forgiveness
- ٱللَّهَআল্লাহর কাছে(of) Allah
- وَٱسْتَغْفَرَও ক্ষমা চাইতand asked forgiveness
- لَهُمُতাদের জন্যfor them
- ٱلرَّسُولُরাসূলthe Messenger
- لَوَجَدُوا۟তারা পেত অবশ্যইsurely they would have found
- ٱللَّهَআল্লাহকেAllah
- تَوَّابًۭاক্ষমাশীলOft-Forgiving
- رَّحِيمًۭاমেহেরবান (হিসেবে)Most Merciful
অনুবাদ
আমি এতদ্ব্যতীত কোনই রাসূল প্রেরণ করিনি যে, আল্লাহর আদেশে তাঁর আনুগত্য স্বীকার করবে, এবং যদি তারা স্বীয় জীবনের উপর অত্যাচার করার পর তোমার নিকট আগমন করত, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত আর রাসূলও তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইত তাহলে নিশ্চয়ই তারা আল্লাহকে তাওবাহ কবূলকারী, করুণাময় দেখতে পেত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বস্তুতঃ আমি একমাত্র এই উদ্দেশ্যেই রসূল প্রেরণ করেছি, যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাঁদের আদেশ-নিষেধ মান্য করা হয়। আর সেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল, তখন যদি আপনার কাছে আসত অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রসূলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন। অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী, মেহেরবানরূপে পেত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং কোন রসূল প্রেরণ করিনি কিন্তু এ জন্য যে, আল্লাহ্র নির্দেশে তাঁর আনুগত্য করা হবে; আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি যুলুম করে তখন, হে মাহবুব! (তারা) আপনার দরবারে হাযির হয়, অতঃপর আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহ্কে অত্যন্ত তাওবা কবূলকারী, দয়ালু পাবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And We did not send any messenger except to be obeyed by permission of Allāh. And if, when they wronged themselves, they had come to you, [O Muḥammad], and asked forgiveness of Allāh and the Messenger had asked forgiveness for them, they would have found Allāh Accepting of Repentance and Merciful.
Saheeh International