শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ৬৬

সূরা আন-নিসা, আয়াত ৬৬ (৪:৬৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ৮৯

وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنِ ٱقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ أَوِ ٱخْرُجُوا۟ مِن دِيَـٰرِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌ مِّنْهُمْ ۖ وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا۟ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيْرًا لَّهُمْ وَأَشَدَّ تَثْبِيتًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর আমি যদি তাদের উপর বিধিবদ্ধ করতাম যে, তোমরা নিজেদেরকে হত্যা কর অথবা স্বীয় গৃহ প্রাচীর হতে নিস্ক্রান্ত হও তাহলে তাদের অল্প সংখ্যক ব্যতীত ওটা করতনা এবং যদ্বিষয়ে তাদেরকে উপদেশ দেয়া হয়েছিল তা যদি তারা করত তাহলে নিশ্চয়ই ওটা হত তাদের জন্য কল্যাণকর এবং ধর্মের উপর সুদৃঢ় থাকার জন্যও।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যদি আমি তাদের নির্দেশ দিতাম যে, নিজেদের প্রাণ ধ্বংস করে দাও কিংবা নিজেদের নগরী ছেড়ে বেরিয়ে যাও, তবে তারা তা করত না; অবশ্য তাদের মধ্যে অল্প কয়েকজন। যদি তারা তাই করে যা তাদের উপদেশ দেয়া হয়, তবে তা অবশ্যই তাদের জন্য উত্তম এং তাদেরকে নিজের ধর্মের উপর সুদৃঢ় রাখার জন্য তা উত্তম হবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি আমি তাদের উপর ফরয করতাম, ‘তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করে ফেলো কিংবা আপন ঘরবাড়ী ত্যাগ করে বের হয়ে যাও’ তবে তাদের মধ্যে কমসংখ্যক লোকই এমন করতো। এবং যে কথার তাদেরকে উপদেশ দেয়া হচ্ছে যদি তারা তা পালন করতো, তবে তাতে তাদের মঙ্গল ছিলো আর ঈমানের উপর খুব প্রতিষ্ঠিত থাকা (এর পরিচায়ক ছিলো)।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if We had decreed upon them, "Kill yourselves" or "Leave your homes," they would not have done it, except for a few of them. But if they had done what they were instructed, it would have been better for them and a firmer position [for them in faith].

Saheeh International