শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ৭৯
সূরা আন-নিসা, আয়াত ৭৯ (৪:৭৯) - শব্দে শব্দে অর্থ
مَّآ أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ ٱللَّهِ ۖ وَمَآ أَصَابَكَ مِن سَيِّئَةٍ فَمِن نَّفْسِكَ ۚ وَأَرْسَلْنَـٰكَ لِلنَّاسِ رَسُولًا ۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا
শব্দে শব্দে অর্থ
- مَّآ(হে মানুষ) যাWhat(ever)
- أَصَابَكَতোমার কাছে পৌঁছেbefalls you
- مِنْ(থেকে)of
- حَسَنَةٍۢকল্যাণ(the) good
- فَمِنَতা (আসে) হতে(is) from
- ٱللَّهِ ۖআল্লাহAllah
- وَمَآএবং যাand whatever
- أَصَابَكَতোমার কাছে পৌঁছেbefalls you
- مِن(থেকে)of
- سَيِّئَةٍۢঅকল্যাণ(the) evil
- فَمِنতা (আসে) হতে(is) from
- نَّفْسِكَ ۚতোমার নিজেরyourself
- وَأَرْسَلْنَـٰكَএবং (হে নবী) তোমাকে আমরা পাঠিয়েছিAnd We have sent you
- لِلنَّاسِমানুষের জন্যfor the people
- رَسُولًۭا ۚরাসূল (হিসেবে)(as) a Messenger
- وَكَفَىٰএবং যথেষ্টand is sufficient
- بِٱللَّهِআল্লাহইAllah
- شَهِيدًۭاসাক্ষী (এর) হিসেবে(as) a Witness
অনুবাদ
তোমার নিকট যে কল্যাণ উপস্থিত হয় তা আল্লাহর সন্নিধান হতে এবং তোমার উপর যে অকল্যাণ নিপতিত হয় তা তোমার নিজ হতে হয়ে থাকে, এবং আমি তোমাকে মানবমন্ডলীর জন্য রাসূল রূপে প্রেরণ করেছি; এবং আল্লাহর সাক্ষীই যথেষ্ট।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আপনার যে কল্যাণ হয়, তা হয় আল্লাহর পক্ষ থেকে আর আপনার যে অকল্যাণ হয়, সেটা হয় আপনার নিজের কারণে। আর আমি আপনাকে পাঠিয়েছি মানুষের প্রতি আমার পয়গামের বাহক হিসাবে। আর আল্লাহ সব বিষয়েই যথেষ্ট-সববিষয়ই তাঁর সম্মুখে উপস্থিত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে শ্রোতা! তোমার নিকট যা কল্যাণ পৌঁছে তা আল্লাহ্র নিকট থেকে এবং যে অকল্যাণ পৌঁছে তা তোমার নিজের তরফ থেকেই। এবং হে মাহবুব! আমি আপনাকে সমস্ত মানুষের জন্য রসূলরুপে প্রেরণ করেছি। এবং আল্লাহ্ যথেষ্ট সাক্ষীরুপে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
What comes to you of good is from Allāh, but what comes to you of evil, [O man], is from yourself. And We have sent you, [O Muḥammad], to the people as a messenger, and sufficient is Allāh as Witness.
Saheeh International