শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ৮৯

সূরা আন-নিসা, আয়াত ৮৯ (৪:৮৯) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৫ · পৃষ্ঠা ৯২

وَدُّوا۟ لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا۟ فَتَكُونُونَ سَوَآءً ۖ فَلَا تَتَّخِذُوا۟ مِنْهُمْ أَوْلِيَآءَ حَتَّىٰ يُهَاجِرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ۚ فَإِن تَوَلَّوْا۟ فَخُذُوهُمْ وَٱقْتُلُوهُمْ حَيْثُ وَجَدتُّمُوهُمْ ۖ وَلَا تَتَّخِذُوا۟ مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা ইচ্ছা করে যে, তারা যেরূপ কাফির তোমরাও যেন তদ্রুপ কাফির হয়ে যাও, যাতে তোমরাও তাদের সদৃশ হও। অতএব তাদের মধ্য হতে বন্ধু গ্রহণ করনা, যে পর্যন্ত না তারা আল্লাহর পথে দেশ ত্যাগ করে; অতঃপর যদি তারা প্রতিগমন করে তাহলে তাদেরকে ধর এবং যেখানে পাও তাদেরকে সংহার কর; এবং তাদের মধ্য হতে বন্ধু অথবা সাহায্যকারী গ্রহণ করনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা চায় যে, তারা যেমন কাফের, তোমরাও তেমনি কাফের হয়ে যাও, যাতে তোমরা এবং তারা সব সমান হয়ে যাও। অতএব, তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে চলে আসে। অতঃপর যদি তারা বিমুখ হয়, তবে তাদেরকে পাকড়াও কর এবং যেখানে পাও হত্যা কর। তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী বানিও না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তারা তো এটা কামনা করে যে, কোনমতে তোমরাও কাফির হয়ে যাও, যেমন তারা কাফির হয়েছে যাতে তোমরা সবাই এক সমান হয়ে যাও। সুতারাং তাদের মধ্যে থেকে কাউকে স্বীয় বন্ধুরুপে গ্রহণ করো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ্‌র পথে ঘর বাড়ি পরিত্যাগ করবে না। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তাদেরকে গ্রেফতার করো এবং যেখানে পাও হত্যা করো, আর তাদের মধ্যে থেকে কাউকেও না বন্ধুরুপে গ্রহণ করো, না সাহায্যকারীরূপে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

They wish you would disbelieve as they disbelieved so you would be alike. So do not take from among them allies until they emigrate for the cause of Allāh. But if they turn away [i.e., refuse], then seize them and kill them [for their betrayal] wherever you find them and take not from among them any ally or helper,

Saheeh International