শব্দে শব্দে কুরআন › সূরা আন-নিসা › আয়াত ৯৪
সূরা আন-নিসা, আয়াত ৯৪ (৪:৯৪) - শব্দে শব্দে অর্থ
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا ضَرَبْتُمْ فِى سَبِيلِ ٱللَّهِ فَتَبَيَّنُوا۟ وَلَا تَقُولُوا۟ لِمَنْ أَلْقَىٰٓ إِلَيْكُمُ ٱلسَّلَـٰمَ لَسْتَ مُؤْمِنًا تَبْتَغُونَ عَرَضَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا فَعِندَ ٱللَّهِ مَغَانِمُ كَثِيرَةٌ ۚ كَذَٰلِكَ كُنتُم مِّن قَبْلُ فَمَنَّ ٱللَّهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا
শব্দে শব্দে অর্থ
- يَـٰٓأَيُّهَاওহেO you
- ٱلَّذِينَযারাwho
- ءَامَنُوٓا۟ঈমান এনেছbelieve[d]
- إِذَاযখনWhen
- ضَرَبْتُمْতোমরা যাত্রা করyou go forth
- فِى(মধ্যে)in
- سَبِيلِপথে(the) way
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- فَتَبَيَّنُوا۟তোমরা (শত্রু-মিত্র) যাচাই করো তখনthen investigate
- وَلَاও নাand (do) not
- تَقُولُوا۟তোমরা বলোsay
- لِمَنْতাকে যেto (the one) who
- أَلْقَىٰٓপেশ করেoffers
- إِلَيْكُمُতোমাদের প্রতিto you
- ٱلسَّلَـٰمَসালাম(a greeting of) peace
- لَسْتَ''তুমি নও''You are not
- مُؤْمِنًۭا''মু'মিন''a believer
- تَبْتَغُونَতোমরা তালাশ করseeking
- عَرَضَসম্পদtransitory gains
- ٱلْحَيَوٰةِজীবনের(of) the life
- ٱلدُّنْيَاদুনিয়ার(of) the world
- فَعِندَ(আছে) তবে নিকটfor with
- ٱللَّهِআল্লাহরAllah
- مَغَانِمُগণিমতের মাল(are) booties
- كَثِيرَةٌۭ ۚপ্রচুরabundant
- كَذَٰلِكَএরূপইLike that
- كُنتُمতোমরা ছিলেyou were
- مِّن(থেকে)from
- قَبْلُইতিপূর্বেbefore
- فَمَنَّঅতঃপর অনুগ্রহ করেছেনthen conferred favor
- ٱللَّهُআল্লাহAllah
- عَلَيْكُمْতোমাদের উপরupon you
- فَتَبَيَّنُوٓا۟ ۚতোমরা সুতরাং যাচাই করso investigate
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- كَانَহলেনis
- بِمَاঐবিষয়ে যাof what
- تَعْمَلُونَতোমরা কাজ করyou do
- خَبِيرًۭاখুব অবহিতAll-Aware
অনুবাদ
হে মু’মিনগণ! যখন তোমরা আল্লাহর পথে বহির্গত হও তখন প্রত্যেক কাজ যাচাই করে নাও, এবং কেহ তোমাদেরকে ‘সালাম’ করলে তাকে বলনা যে, ‘তুমি মু’মিন নও’; তোমরা কি পার্থিব জীবনের সম্পদ অনুসন্ধান করছো? তাহলে আল্লাহর নিকট প্রচুর সম্পদ রয়েছে; প্রথমে তোমরা ঐরূপই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। অতএব তোমরা স্থির করে নাও যে, তোমরা যা করছ নিশ্চয়ই আল্লাহ তদ্বিষয়ে অভিজ্ঞ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
হে ঈমানদারগণ! তোমরা যখন আল্লাহর পথে সফর কর, তখন যাচাই করে নিও এবং যে, তোমাদেরকে সালাম করে তাকে বলো না যে, তুমি মুসলমান নও। তোমরা পার্থিব জীবনের সম্পদ অন্বেষণ কর, বস্তুতঃ আল্লাহর কাছে অনেক সম্পদ রয়েছে। তোমরা ও তো এমনি ছিলে ইতিপূর্বে; অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। অতএব, এখন অনুসন্ধান করে নিও। নিশ্চয় আল্লাহ তোমাদের কাজ কর্মের খবর রাখেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে ঈমানদারগণ! যখন তোমরা জিহাদে যাত্রা করো তখন বাচাই করে নাও এবং যে তোমাদেরকে সালাম করে তাকে এটা বলো না, ‘তুমি মুসলমান নও।’ তোমরা ইহ-জীবনের সামগ্রী কামনা করছো। সুতরাং আল্লাহ্র নিকট প্রচুর অনায়াসলভ্য সম্পদ (গনীমত) রয়েছে। পূর্বে তোমরাও এরুপ ছিলো। অতঃপর আল্লাহ্ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। সুতরাং তোমাদের উপর যাচাই করা অপরিহার্য। নিশ্চয় আল্লাহ্র নিকট তোমাদের কার্যাদির খবর রয়েছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
O you who have believed, when you go forth [to fight] in the cause of Allāh, investigate; and do not say to one who gives you [a greeting of] peace, "You are not a believer," aspiring for the goods of worldly life; for with Allāh are many acquisitions. You [yourselves] were like that before; then Allāh conferred His favor [i.e., guidance] upon you, so investigate. Indeed Allāh is ever, of what you do, Aware.
Saheeh International