শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু'মিন বা গাফির › আয়াত ১২

সূরা আল-মু'মিন বা গাফির, আয়াত ১২ (৪০:১২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৬৮

ذَٰلِكُم بِأَنَّهُۥٓ إِذَا دُعِىَ ٱللَّهُ وَحْدَهُۥ كَفَرْتُمْ ۖ وَإِن يُشْرَكْ بِهِۦ تُؤْمِنُوا۟ ۚ فَٱلْحُكْمُ لِلَّهِ ٱلْعَلِىِّ ٱلْكَبِيرِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমাদের এই পার্থিব শাস্তি এ জন্য যে, যখন এক আল্লাহকে ডাকা হত তখন তোমরা তাঁকে অস্বীকার করতে এবং আল্লাহর শরীক স্থির করা হলে তোমরা তা বিশ্বাস করতে। বস্তুতঃ মহান আল্লাহরই সমস্ত কর্তৃত্ব।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তোমাদের এ বিপদ এ কারণে যে, যখন এক আল্লাহকে ডাকা হত, তখন তোমরা কাফের হয়ে যেতে যখন তার সাথে শরীককে ডাকা হত তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে। এখন আদেশ তাই, যা আল্লাহ করবেন, যিনি সর্বোচ্চ, মহান।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এটা এ জন্য হলো যে, যখন এক আল্লাহ্‌কে আহ্বান করা হতো তখন তোমরা কুফর করতে এবং যদি তার কোন শরীক স্থির করা হতো তবে তোমরা তা মেনে নিতে। সুতরাং নির্দেশ প্রদানের ক্ষমতা আল্লাহ্‌রই রয়েছে, যিনি সর্বাপেক্ষা উচ্চ, মহান।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[They will be told], "That is because, when Allāh was called upon alone, you disbelieved; but if others were associated with Him, you believed. So the judgement is with Allāh, the Most High, the Grand."

Saheeh International