শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু'মিন বা গাফির › আয়াত ১৩

সূরা আল-মু'মিন বা গাফির, আয়াত ১৩ (৪০:১৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৬৮

هُوَ ٱلَّذِى يُرِيكُمْ ءَايَـٰتِهِۦ وَيُنَزِّلُ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ رِزْقًا ۚ وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَن يُنِيبُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তিনিই তোমাদেরকে তাঁর নিদর্শনাবলী দেখান এবং আকাশ হতে প্রেরণ করেন তোমাদের জন্য রিযক। আল্লাহর অভিমুখী ব্যক্তিই উপদেশ গ্রহণ করে থাকে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তিনিই তোমাদেরকে তাঁর নিদর্শনাবলী দেখান এবং তোমাদের জন্যে আকাশ থেকে নাযিল করেন রুযী। চিন্তা-ভাবনা তারাই করে, যারা আল্লাহর দিকে রুজু থাকে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তিনিই হন, যিনি তোমাদেরকে স্বীয় নিদর্শনসমূহ দেখান এবং তোমাদের জন্য আসমান থেকে জীবিকা অবতীর্ণ করেন এবং যারা প্রত্যাবর্তন করে তারাই কেবল উপদেশ মান্য করে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

It is He who shows you His signs and sends down to you from the sky, provision. But none will remember except he who turns back [in repentance].

Saheeh International