শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু'মিন বা গাফির › আয়াত ১৪
সূরা আল-মু'মিন বা গাফির, আয়াত ১৪ (৪০:১৪) - শব্দে শব্দে অর্থ
فَٱدْعُوا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ وَلَوْ كَرِهَ ٱلْكَـٰفِرُونَ
শব্দে শব্দে অর্থ
- فَٱدْعُوا۟সুতরাং তোমরা ডাকোSo invoke
- ٱللَّهَআল্লাহকেAllah
- مُخْلِصِينَএকনিষ্ঠ হয়ে(being) sincere
- لَهُতাঁরই জন্যেto Him
- ٱلدِّينَআনুগত্যকে (নির্দিষ্ট করে)(in) the religion
- وَلَوْএবং যদিওeven though
- كَرِهَঅপছন্দ করেdislike (it)
- ٱلْكَـٰفِرُونَকাফেররাthe disbelievers
অনুবাদ
সুতরাং আল্লাহকে ডাক তাঁর আনুগত্যে একনিষ্ঠ হয়ে, যদিও কাফিরেরা এটা অপছন্দ করে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতএব, তোমরা আল্লাহকে খাঁটি বিশ্বাস সহকারে ডাক, যদিও কাফেররা তা অপছন্দ করে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
সুতরাং আল্লাহ্র বন্দেগী করো নিরেট তাঁরই বান্দা হয়ে যদিও অপছন্দ করে কাফিরগণ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
So invoke Allāh, [being] sincere to Him in religion, although the disbelievers dislike it.
Saheeh International