শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু'মিন বা গাফির › আয়াত ৩০
সূরা আল-মু'মিন বা গাফির, আয়াত ৩০ (৪০:৩০) - শব্দে শব্দে অর্থ
وَقَالَ ٱلَّذِىٓ ءَامَنَ يَـٰقَوْمِ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُم مِّثْلَ يَوْمِ ٱلْأَحْزَابِ
শব্দে শব্দে অর্থ
- وَقَالَএবং বললোAnd said
- ٱلَّذِىٓযে(he) who
- ءَامَنَঈমান এনেছিলোbelieved
- يَـٰقَوْمِহে আমার জাতিO my people
- إِنِّىٓনিশ্চয়ই আমিIndeed I
- أَخَافُআমি ভয় করছি[I] fear
- عَلَيْكُمতোমাদের উপরfor you
- مِّثْلَমতোlike
- يَوْمِ(শাস্তির) দিনের(the) day
- ٱلْأَحْزَابِ(অতীতের দল বা) জাতিসমূহের(of) the companies
অনুবাদ
মু’মিন ব্যক্তিটি বললঃ হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের শাস্তির দিনের অনুরূপ দুর্দিনের আশংকা করি –
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
সে মুমিন ব্যক্তি বললঃ হে আমার কওম, আমি তোমাদের জন্যে পূর্ববর্তী সম্প্রদায়সমূহের মতই বিপদসঙ্কুল দিনের আশংকা করি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং ওই ঈমানদার লোক বললো, ‘হে আমার সম্প্রদায়! আমি তোমাদের উপর পূর্ববর্তী সম্প্রদায়গুলোর দিনের মত আশঙ্কা করছি;
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And he who believed said, "O my people, indeed I fear for you [a fate] like the day of the companies -
Saheeh International