শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু'মিন বা গাফির › আয়াত ৩৭

সূরা আল-মু'মিন বা গাফির, আয়াত ৩৭ (৪০:৩৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৭১

أَسْبَـٰبَ ٱلسَّمَـٰوَٰتِ فَأَطَّلِعَ إِلَىٰٓ إِلَـٰهِ مُوسَىٰ وَإِنِّى لَأَظُنُّهُۥ كَـٰذِبًا ۚ وَكَذَٰلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوٓءُ عَمَلِهِۦ وَصُدَّ عَنِ ٱلسَّبِيلِ ۚ وَمَا كَيْدُ فِرْعَوْنَ إِلَّا فِى تَبَابٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আসমানে আরোহনের অবলম্বন, যেন আমি দেখতে পাই মূসার মা‘বূদকে; তবে আমিতো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবেই ফির‘আউনের নিকট শোভনীয় করা হয়েছিল তার মন্দ কাজকে এবং তাকে নিবৃত্ত করা হয়েছিল সরল পথ হতে এবং ফির‘আউনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল সম্পূর্ণ রূপে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আকাশের পথে, অতঃপর উঁকি মেরে দেখব মূসার আল্লাহকে। বস্তুতঃ আমি তো তাকে মিথ্যাবাদীই মনে করি। এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দ কর্মকে এবং সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। ফেরাউনের চক্রান্ত ব্যর্থ হওয়ারই ছিল।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

কি ধরণের রাস্তা? আসমান সমূহের রাস্তা। অতঃপর মূসার খোদাকে উকি মেরে দেখবো এবং নিশ্চয় আমার ধারণায় তো সে মিথ্যাবাদী’। এবং এভাবে ফির’আউনের দৃষ্টিতে তার মন্দ কাজকে সুশোভিত করে দেখানো হয়েছে এবং তাকে সরল পথ থেকে বিরত রাখা হয়েছে। আর ফির’আউনের ষড়যন্ত্র ধ্বংস হবারই ছিলো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

The ways into the heavens - so that I may look at the deity of Moses; but indeed, I think he is a liar." And thus was made attractive to Pharaoh the evil of his deed, and he was averted from the [right] way. And the plan of Pharaoh was not except in ruin.

Saheeh International