শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু'মিন বা গাফির › আয়াত ৪৭
সূরা আল-মু'মিন বা গাফির, আয়াত ৪৭ (৪০:৪৭) - শব্দে শব্দে অর্থ
وَإِذْ يَتَحَآجُّونَ فِى ٱلنَّارِ فَيَقُولُ ٱلضُّعَفَـٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا نَصِيبًا مِّنَ ٱلنَّارِ
শব্দে শব্দে অর্থ
- وَإِذْএবং (ভেবে দেখো) যখনAnd when
- يَتَحَآجُّونَতারা তর্কাতর্কি করবেthey will dispute
- فِىমধ্যেin
- ٱلنَّارِআগুনেরthe Fire
- فَيَقُولُতখন বলবেthen will say
- ٱلضُّعَفَـٰٓؤُا۟দুর্বলেরাthe weak
- لِلَّذِينَ(তাদের)-কে যারাto those who
- ٱسْتَكْبَرُوٓا۟অহংকার করে (বড় বনে) ছিলোwere arrogant
- إِنَّاনিশ্চয়ই আমরাIndeed, we
- كُنَّاছিলাম[we] were
- لَكُمْতোমাদেরfor you
- تَبَعًۭاঅনুসারীfollowers
- فَهَلْকি এখনso can
- أَنتُمতোমরাyou
- مُّغْنُونَকাজে আসবেavert
- عَنَّاআমাদের জন্যেfrom us
- نَصِيبًۭاকিছু অংশ (কমাতে)a portion
- مِّنَহ'তেof
- ٱلنَّارِ(দোযখের) আগুনেরthe Fire
অনুবাদ
যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে তখন দুর্বলেরা দাম্ভিকদেরকে বলবেঃ আমরাতো তোমাদের অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের থেকে জাহান্নামের আগুনের কিয়দংশ নিবারণ করবে?
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে, অতঃপর দূর্বলরা অহংকারীদেরকে বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম। তোমরা এখন জাহান্নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে নিবৃত করবে কি?
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যখন তারা আগুনের মধ্যে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলরা তাদেরকে বলবে, যারা বড় সেজে বসতো, ‘আমরা তোমাদের অনুসারী ছিলাম সুতরাং তোমরা কি আমাদের নিকট থেকে আগুনের কিছু অংশ হ্রাস করে নেবে?’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [mention] when they will argue within the Fire, and the weak will say to those who had been arrogant, "Indeed, we were [only] your followers, so will you relieve us of a share of the Fire?"
Saheeh International