শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু'মিন বা গাফির › আয়াত ৫৬

সূরা আল-মু'মিন বা গাফির, আয়াত ৫৬ (৪০:৫৬) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৭৩

إِنَّ ٱلَّذِينَ يُجَـٰدِلُونَ فِىٓ ءَايَـٰتِ ٱللَّهِ بِغَيْرِ سُلْطَـٰنٍ أَتَىٰهُمْ ۙ إِن فِى صُدُورِهِمْ إِلَّا كِبْرٌ مَّا هُم بِبَـٰلِغِيهِ ۚ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যারা নিজেদের নিকট কোন দলীল না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয় তাদের অন্তরে আছে শুধু অহংকার, যা সফল হবার নয়। অতএব আল্লাহর শরণাপন্ন হও, তিনিতো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

নিশ্চয় যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আগত কোন দলীল ব্যতিরেকে, তাদের অন্তরে আছে কেবল আত্নম্ভরিতা, যা অর্জনে তারা সফল হবে না। অতএব, আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। নিশ্চয় তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

ওই সব লোক, যারা আল্লাহ্‌র আয়াতসমূহ সম্পর্কে বিতর্ক করে এমন কোন দলীল ছাড়াই, যা তারা পেয়েছে, তাদের অন্তরে নেই, কিন্তু (আছে) এমন এক অহঙ্কারের উন্মাদনা, যা পর্যন্ত তারা পৌঁছবে না। সুতরাং তোমরা আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয় তিনি শুনেন, দেখেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Indeed, those who dispute concerning the signs of Allāh without [any] evidence having come to them - there is not within their breasts except pride, [the extent of] which they cannot reach. So seek refuge in Allāh. Indeed, it is He who is the Hearing, the Seeing.

Saheeh International