শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু'মিন বা গাফির › আয়াত ৭
সূরা আল-মু'মিন বা গাফির, আয়াত ৭ (৪০:৭) - শব্দে শব্দে অর্থ
ٱلَّذِينَ يَحْمِلُونَ ٱلْعَرْشَ وَمَنْ حَوْلَهُۥ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِۦ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَٱغْفِرْ لِلَّذِينَ تَابُوا۟ وَٱتَّبَعُوا۟ سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ ٱلْجَحِيمِ
শব্দে শব্দে অর্থ
- ٱلَّذِينَযারাThose who
- يَحْمِلُونَধারণ করছেbear
- ٱلْعَرْشَ(আল্লাহর) আরশthe Throne
- وَمَنْএবং যারা (আছে)and who
- حَوْلَهُۥতার চার পাশে(are) around it
- يُسَبِّحُونَতারা মহিমা ঘোষণা করছেglorify
- بِحَمْدِপ্রশংসাসহ(the) praises
- رَبِّهِمْতাদের রবের(of) their Lord
- وَيُؤْمِنُونَএবং তারা ঈমান রাখেand believe
- بِهِۦতাঁর উপরin Him
- وَيَسْتَغْفِرُونَএবং তারা ক্ষমা প্রার্থনা করছেand ask forgiveness
- لِلَّذِينَ(তাদের) জন্যে যারাfor those who
- ءَامَنُوا۟ঈমান আনেbelieve
- رَبَّنَا(তারা বলে) হে আমাদের রবOur Lord
- وَسِعْتَতুমি ঘিরে রেখেছোYou encompass
- كُلَّপ্রত্যেকall
- شَىْءٍۢজিনিসthings
- رَّحْمَةًۭঅনুগ্রহে(by Your) Mercy
- وَعِلْمًۭاও জ্ঞানেand knowledge
- فَٱغْفِرْতাই মাফ করোso forgive
- لِلَّذِينَ(তাদের)-কে যারাthose who
- تَابُوا۟তওবা করেrepent
- وَٱتَّبَعُوا۟ও অনুসরণ করেand follow
- سَبِيلَكَতোমার পথYour Way
- وَقِهِمْএবং তাদেরকে বাঁচাওand save them (from)
- عَذَابَশাস্তি (হ'তে)(the) punishment
- ٱلْجَحِيمِজাহান্নামের(of) the Hellfire
অনুবাদ
যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চতুস্পার্শ্ব ঘিরে আছে তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মু’মিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেঃ হে আমাদের রাব্ব! আপনার দয়া ও জ্ঞান সর্বব্যাপী, অতএব যারা তাওবাহ করে ও আপনার পথ অবলম্বন করে, আপনি তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্যে ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যারা আরশ বহন করে এবং যারা সেটার চতুর্পার্শ্বে রয়েছে তারা আপন রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করে, এবং তাঁর উপর ঈমান আনে, আর মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করে-‘হে আমাদের রব! তোমার দয়া ও জ্ঞান সবকিছুকেই পরিবেষ্টিত করে রেখেছে। সুতরাং তাদেরকে ক্ষমা করো, যারা তাওবা করেছে এবং তোমার পথ অনুসরণ করেছে এবং তাদেরকে দোযখের শাস্তি থেকে রক্ষা করে নাও।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Those [angels] who carry the Throne and those around it exalt [Allāh] with praise of their Lord and believe in Him and ask forgiveness for those who have believed, [saying], "Our Lord, You have encompassed all things in mercy and knowledge, so forgive those who have repented and followed Your way and protect them from the punishment of Hellfire.
Saheeh International
এই আয়াতে আছে কুরআনের দোয়া: তাওবাকারীদের ক্ষমা ও জাহান্নাম থেকে রক্ষা