শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু'মিন বা গাফির › আয়াত ৭৭

সূরা আল-মু'মিন বা গাফির, আয়াত ৭৭ (৪০:৭৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৭৫

فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ ۚ فَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا يُرْجَعُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সুতরাং তুমি ধৈর্য ধারণ কর। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আমি তাদেরকে যে প্রতিশ্রুতি প্রদান করি তার কিছু যদি দেখিয়েই দিই অথবা তোমার মৃত্যু ঘটাই - তাদের প্রত্যাবর্তনতো আমারই নিকট।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতএব আপনি সবর করুন। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। অতঃপর আমি কাফেরদেরকে যে শাস্তির ওয়াদা দেই, তার কিয়দংশ যদি আপনাকে দেখিয়ে দেই অথবা আপনার প্রাণ হরণ করে নেই, সর্বাবস্থায় তারা তো আমারই কাছে ফিরে আসবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

সুতরাং আপনি ধৈর্যধারণ করুন! নিশ্চয় আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য। অতএব, যদি আমি আপনাকে দেখিয়ে দিই এমন কিছু বস্তু, যার প্রতিশ্রুতি তাদেরকে প্রদান করি, অথবা আপনাকে পূর্বেই ওফাত দিই- উভয় অবস্থাতেই তাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So be patient, [O Muḥammad]; indeed, the promise of Allāh is truth. And whether We show you some of what We have promised them or We take you in death, it is to Us they will be returned.

Saheeh International