শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু'মিন বা গাফির › আয়াত ৮৩
সূরা আল-মু'মিন বা গাফির, আয়াত ৮৩ (৪০:৮৩) - শব্দে শব্দে অর্থ
فَلَمَّا جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ فَرِحُوا۟ بِمَا عِندَهُم مِّنَ ٱلْعِلْمِ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
শব্দে শব্দে অর্থ
- فَلَمَّاঅতঃপর যখনThen when
- جَآءَتْهُمْতাদের কাছে আসলোcame to them
- رُسُلُهُمতাদের রাসূলগণtheir Messengers
- بِٱلْبَيِّنَـٰتِসুস্পষ্ট প্রমাণসহwith clear proofs
- فَرِحُوا۟তারা খুশীতে মগ্ন রইলোthey rejoiced
- بِمَاঐ বিষয়ে যা (ছিলো)in what
- عِندَهُمতাদের কাছেthey had
- مِّنَঅংশ বিশেষof
- ٱلْعِلْمِ(নিজস্ব) জ্ঞানেরthe knowledge
- وَحَاقَএবং ঘিরে ফেললোand enveloped
- بِهِمতাদেরকেthem
- مَّاতাইwhat
- كَانُوا۟তারা ছিলোthey used to
- بِهِۦযে সম্পর্কে[at it]
- يَسْتَهْزِءُونَঠাট্টা-বিদ্রুপ করতোmock
অনুবাদ
তাদের নিকট যখন স্পষ্ট নিদর্শনসহ তাদের রাসূল আসত তখন তারা নিজেদের জ্ঞানের দম্ভ করত। তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে বেষ্টন করল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তাদের কাছে যখন তাদের রসূলগণ স্পষ্ট প্রমাণাদিসহ আগমন করেছিল, তখন তারা নিজেদের জ্ঞান-গরিমার দম্ভ প্রকাশ করেছিল। তারা যে বিষয় নিয়ে ঠাট্টাবিদ্রুপ করেছিল, তাই তাদেরকে গ্রাস করে নিয়েছিল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
সুতরাং যখন তাদের নিকট তাদের রসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসলেন, তখন তারা তা নিয়েই উল্লাসিত ছিলো, যা তাদের নিকট পার্থিব জ্ঞান ছিলো আর তাদেরই উপর উলটে পড়লো যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করতো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when their messengers came to them with clear proofs, they [merely] rejoiced in what they had of knowledge, but they were enveloped by what they used to ridicule.
Saheeh International