শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু'মিন বা গাফির › আয়াত ৮৪

সূরা আল-মু'মিন বা গাফির, আয়াত ৮৪ (৪০:৮৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৭৬

فَلَمَّا رَأَوْا۟ بَأْسَنَا قَالُوٓا۟ ءَامَنَّا بِٱللَّهِ وَحْدَهُۥ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِۦ مُشْرِكِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর যখন তারা আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বললঃ আমরা এক আল্লাহয়ই ঈমান আনলাম এবং আমরা তাঁর সাথে যাদেরকে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে শরীক করতাম, তাদেরকে পরিহার করলাম।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর যখন তারা আমার শাস্তি দেখলো তখন বললো, ‘আমরা এক আল্লাহ্‌র উপর ঈমান এনেছি এবং যাকে তার শরীক স্থির করতাম তাকে অস্বীকার করলাম’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when they saw Our punishment, they said, "We believe in Allāh alone and disbelieve in that which we used to associate with Him."

Saheeh International