শব্দে শব্দে কুরআন › সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত › আয়াত ৩৯
সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত, আয়াত ৩৯ (৪১:৩৯) - শব্দে শব্দে অর্থ
وَمِنْ ءَايَـٰتِهِۦٓ أَنَّكَ تَرَى ٱلْأَرْضَ خَـٰشِعَةً فَإِذَآ أَنزَلْنَا عَلَيْهَا ٱلْمَآءَ ٱهْتَزَّتْ وَرَبَتْ ۚ إِنَّ ٱلَّذِىٓ أَحْيَاهَا لَمُحْىِ ٱلْمَوْتَىٰٓ ۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
শব্দে শব্দে অর্থ
- وَمِنْএবং মধ্য হ'তেAnd among
- ءَايَـٰتِهِۦٓতাঁর নিদর্শনাবলীরHis Signs
- أَنَّكَ(এগুলোও) যে(is) that you
- تَرَىতুমি দেখোsee
- ٱلْأَرْضَজমিকেthe earth
- خَـٰشِعَةًۭঊষর (তৃণলতাহীন)barren
- فَإِذَآঅতঃপর যখনbut when
- أَنزَلْنَاআমরা বর্ষণ করিWe send down
- عَلَيْهَاতার উপরupon it
- ٱلْمَآءَপানিwater
- ٱهْتَزَّتْউথলিয়ে উঠেit is stirred (to life)
- وَرَبَتْ ۚও স্ফীত হয় (আর শস্য জন্মে)and grows
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱلَّذِىٓযিনিthe One Who
- أَحْيَاهَاতা (অর্থাৎ যমীনকে) জীবিত করেনgives it life
- لَمُحْىِঅবশ্যই জীবন দানকারী(is) surely the Giver of life
- ٱلْمَوْتَىٰٓ ۚমৃতদেরকে(to) the dead
- إِنَّهُۥনিশ্চয়ই তিনিIndeed, He
- عَلَىٰউপর(is) on
- كُلِّসবevery
- شَىْءٍۢকিছুরthing
- قَدِيرٌসর্বশক্তিমানAll-Powerful
অনুবাদ
আর তাঁর একটি নিদর্শন এই যে, তুমি ভূমিকে দেখতে পাও শুষ্ক উষর, অতঃপর আমি তাতে বৃষ্টি বর্ষণ করলে তা আন্দোলিত ও স্ফীত হয়; যিনি জীব দেন তিনিই মৃতের জীবন দানকারী। তিনিতো সর্ব বিষয়ে সর্ব শক্তিমান।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তাঁর এক নিদর্শন এই যে, তুমি ভূমিকে দেখবে অনুর্বর পড়ে আছে। অতঃপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি, তখন সে শস্যশ্যামল ও স্ফীত হয়। নিশ্চয় যিনি একে জীবিত করেন, তিনি জীবিত করবেন মৃতদেরকেও। নিশ্চয় তিনি সবকিছু করতে সক্ষম।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তার নিদর্শনসমূহের অন্যতম এ যে, তুমি ভূমিকে দেখতে পাও মূল্যহীনভাবে পড়ে আছে। অতঃপর যখন আমি সেটার উপর বারি বর্ষণ করলাম তখন তা তরুতাজা হয়ে গেলো এবং বাড়তে লাগলো। নিশ্চয় যিনি সেটা জীবিত করেন, তিনিই নিশ্চয় মৃতকে জীবিত করবেন। নিশ্চয় তিনি সব কিছু করতে পারেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And of His signs is that you see the earth stilled, but when We send down upon it rain, it quivers and grows. Indeed, He who has given it life is the Giver of Life to the dead. Indeed, He is over all things competent.
Saheeh International
← আগের আয়াত পুরো সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত পরের আয়াত →